শিরোনাম
icon গোলাপি আভায় জয়া আহসান icon জাপানে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির ইঙ্গিত icon রোমানিয়ার প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন icon বিমানের রিয়াদ-দাম্মাম ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত বন্ধ icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ২,২৪৯ icon ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন icon গোলাপি জার্সিতে পাকিস্তান icon কম দামে এলএনজি কিনবে সরকার icon সূচকের পতন, লেনদেন ৪৩০ কোটি টাকা icon গ্যাস সংকটে আবারও বন্ধ যমুনা সার কারখানা icon ব্রিটিশ আমেরিকান টোবাকোর বোর্ড সভা ২৮ অক্টোবর icon আফতাব অটোর বোর্ড সভা ২৯ অক্টোবর icon ওয়াটা কেমিক্যালের বোর্ড সভা ২৮ অক্টোবর icon মেঘনা সিমেন্টের বোর্ড সভা ২৮ অক্টোবর icon রহিমা ফুডের বোর্ড সভা ২৭ অক্টোবর icon অলটেক্স ইন্ডাস্ট্রিজের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সোনার বাংলা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সাইবার হামলায় জনতা ব্যাংকের ওয়েবসাইট icon বসুন্ধরা পেপারের বোর্ড সভা ২৮ অক্টোবর icon বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের বোর্ড সভা ২৭ অক্টোবর icon সামিট পাওয়ারের বোর্ড সভা ২৭ অক্টোবর icon সাইনপুকুর সিরামিকসের বোর্ড সভা ২৯ অক্টোবর icon ইউনিক হোটেলের বোর্ড সভা ২৮ অক্টোবর icon ইন্দো-বাংলা ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর icon বেক্সিমকো ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর
down of head

শাকিব খানকে ভ্রাম্যমাণ আদালতের ১০ লাখ টাকা জরিমানা

 

চিত্রনায়ক শাকিব খানকে ১০ লাখ টাকা জরিমানা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ভ্রাম্যমাণ আদালত।

আজ (১৮ নভেম্বর) সকালে রাজউক কর্তৃপক্ষ রাজধানীর নিকেতনে নকশা না মেনে বাড়ি নির্মাণ করায় তাকে এ জরিমানা করে।

বিষয়টি নিয়ে বেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ঢালিউডের এই শীর্ষ নায়ক। তিনি বলেন, ‌‘বুঝলাম না, আসলে কী হলো এটা! খুব সামান্য কারণে এ অপ্রীতিকর ঘটনা ঘটেছে। আমার বাড়ির বারান্দায় যে ক্যান্টিলিভার ১ ফিট বেশি বের হয়ে আছে, তার জন্য ১০ লাখ টাকা জরিমানা!’

তিনি আরও যোগ করে বলেন, ‘‘আমার নকশায় যদি গুরুতর সমস্যা থাকে অন্তত আমাকে নোটিশ দিক। আমি দরকার হয় তা সংশোধন করব। কিন্তু কোনও কথা নাই বার্তা নাই, এসেই বললেন, ‘এটা বের হয়ে আছে ১০ লাখ টাকা জরিমানা। না দিলে সবাই অ্যারেস্ট।’ পারলে গাড়িতে যারা ছিলেন, সবাইকে নিয়ে যায়। এখন বলুন, কেউ কি বাসায় ১০ লাখ টাকা নিয়ে বসে থাকে? আর এটা কেমন জরিমানা?’’

শাকিব খান থাকেন গুলশানে তার ‘জান্নাত’ নামের বাড়িতে। অন্যদিকে নিকেতনে তার অফিস রয়েছে। পাশাপাশি নতুন একটি বাড়ি নির্মাণ করছেন তিনি। সেই বাড়ির জন্যই জরিমানা করা হয়েছে তাকে।

সম্পর্কিত খবর