শিরোনাম
icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার
down of head

শস্য রফতানি চ্যালেঞ্জ মোকাবেলায় ইউক্রেনের পাশে তুরস্ক

রাশিয়া হামলা চালানোর পর থেকেই খাদ্যশস্য রফতানিতে বিপর্যয়ের মুখে পড়ে ইউক্রেন। বিশেষ করে কৃষ্ণ সাগরীয় বন্দর অবরুদ্ধ হয়ে পড়ায় সমুদ্রপথে দেশটির রফতানি বন্ধ হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে দেশটির পাশে দাঁড়িয়েছে তুরস্ক।

তুরস্কের এক ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা জানান, ইউক্রেনের খাদ্যশস্য রফতানি পুনরায় চালু করতে বসফরাস প্রণালি দিয়ে একটি করিডর খুলে দেয়ার জন্য রাশিয়ার সঙ্গে আলাপ-আলোচনা করছে ইস্তানবুল।

তথ্য বলছে, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পর ইউক্রেনের বন্দরগুলো অবরুদ্ধ হয়ে পড়ে। এ কারণে ব্যাহত হচ্ছে গম, ভুট্টা, সূর্যমুখী তেল ও অন্যান্য কৃষিপণ্য রফতানি। ফলে বিশ্ববাজারে খাদ্যশস্যের দাম বেড়ে রেকর্ড সর্বোচ্চে আরোহণ করেছে। নাটকীয়ভাবে বেড়েছে বৈশ্বিক খাদ্য নিরাপত্তাহীনতা।

বার্তা সংস্থা রয়টার্সের প্রাক্কলন অনুযায়ী, ইউক্রেনের বন্দর টার্মিনালগুলোয় বর্তমানে দুই কোটি টন খাদ্যশস্য আটকে আছে।

নাম প্রকাশ না করার শর্তে তুরস্কের এক সরকারি কর্মকর্তা রয়টার্সকে জানান, রাশিয়া ও ইউক্রেন—দুই দেশের সঙ্গেই আলাপ-আলোচনা করছে তুরস্ক। উদ্দেশ্য ইউক্রেনের খাদ্যশস্য রফতানি পুনরায় চালু করা।

তিনি আরো বলেন, তুরস্ক থেকে একটি করিডর খুলে দিতে আলাপ-আলোচনা এখনো চলছে। এতে সাফল্য এলে তা আমদানিকারক দেশগুলোর জন্য সুফল বয়ে আনবে। কারণ বর্তমান বাজারে ইউক্রেনীয় গমের ব্যাপক চাহিদা।

তবে এ ব্যাপারে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের কার্যালয় থেকে তাত্ক্ষণিক কোনো মন্তব্য করা হয়নি বলে জানিয়েছে রয়টার্স।

তুরস্ক একটি ন্যাটো সদস্যভুক্ত দেশ। শুরু থেকেই দেশটি ইউক্রেনে রুশ আগ্রাসনের নিন্দা জানিয়ে আসছে। তবে সংঘাত চলাকালীন রাশিয়া-ইউক্রেন—দুই দেশের সঙ্গেই ভালো সম্পর্ক রক্ষা করছে দেশটি।

এদিকে সাম্প্রতিক দিনগুলোয় ইউক্রেন থেকে খাদ্যশস্য রফতানি চালু করতে সব রকম প্রতিবন্ধকতা উঠিয়ে নিতে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছে বিভিন্ন দেশ। বিশেষ করে ন্যাটো জোট ও স্থানীয় জনগণের খাদ্যচাহিদা মেটাতে যেসব দেশ কৃষ্ণ সাগরীয় অঞ্চল থেকে শস্য আমদানিতে নির্ভরশীল তারা অনুরোধ জানিয়েছে।

চলতি সপ্তাহের শুরুতে উপপররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই রোডেনকো ইঙ্গিত দেন যে পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়ার শর্তে খাদ্যশস্য রফতানির একটি করিডর দিতে রাজি আছে রাশিয়া।

তবে ন্যাটো জোটের সদস্যরা জানিয়েছে, যতক্ষণ না রাশিয়া পুরোপুরিভাবে ইউক্রেন থেকে সৈন্য প্রত্যাহার করছে, ততক্ষণ পর্যন্ত তারা দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা উঠিয়ে নিতে ইচ্ছুক নয়।

সম্পর্কিত খবর