শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

বাজেট পাস আজ
লেনদেনের শুরুতে শেয়ারবাজারে বড় দরপতন

২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ক্যাপিটাল গেইন ট্যাক্স আরোপের পরিপ্রেক্ষিতে শেয়ারবাজারে টানা দরপতন দেখা যায়। তবে এরপর গুঞ্জন ছড়ায় চূড়ান্ত বাজেটে শেয়ারবজারের জন্য ক্যাপিটাল গেইন ট্যাক্স থাকবে না। এতে পতন কেটে ঊর্ধ্বমুখী ধারায় ফিরতে শুরু করে শেয়ারবাজার।

অবশ্য প্রস্তাবিত বাজেট পাসের আগে এখন গুঞ্জন ছড়িয়েছে ক্যাপিটাল গেইন ট্যাক্স থাকছেই। ফলে বাজেট পাসের দিন লেনদেনের শুরুতেই শেয়ারবাজারের বড় দরপতন দেখা দিয়েছে। সেই সঙ্গে লেনদেনে ধীরগতি দেখা যাচ্ছে।

রোববার (৩০ জুন) প্রথম আধাঘণ্টার লেনদেনে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান মূল্য সূচক কমেছে ৫৪ পয়েন্ট। আর লেনদেন হয়েছে ৭০ কোটি টাকার কিছু বেশি। দাম কমার তালিকায় নাম লিখিয়েছে আড়াইশোর বেশি প্রতিষ্ঠান।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) দাম কমার তালিকায় রয়েছে বেশি সংখ্যক প্রতিষ্ঠান। ফলে মূল্য সূচকও ঋণাত্মক অবস্থায় রয়েছে। সেই সঙ্গে এ বাজারটিতেও লেনদেনে ধীরগতি দেখা যাচ্ছে।

এদিন শেয়ারবাজারে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দাম কমার মাধ্যমে। এতে লেনদেন শুরু হতেই ডিএসইর প্রধান সূচক ঋণাত্মক হয়ে পড়ে। লেনদেনের প্রথম আধাঘণ্টাজুড়েই বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দাম কমার প্রবণতা অব্যাহত থাকে। এমনকি লেনদেনের সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সূচকের ঋণাত্মক প্রবণতা বাড়ে। এতে আধাঘণ্টার মাথায় ডিএসইর প্রধান সূচক ৫৪ পয়েন্ট কমে যায়।

তবে এরপর কিছু প্রতিষ্ঠান দাম কমার তালিকা থেকে দাম বাড়ার তালিকায় চলে এসেছে। এতে সূচকের ঋণাত্মক প্রবণতা কমতে দেখা যাচ্ছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১০টা ৪৪ মিনিটে ডিএসইতে ৪৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় রয়েছে। বিপরীতে দাম কমেছে ২৭৩টির। আর ৪৬টির দাম অপরিবর্তিত রয়েছে।

ফলে ডিএসইর প্রধান সূচক কমেছে ৩৩ পয়েন্ট। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক ১১ পয়েন্ট কমেছে। আর ডিএসই শরিয়াহ্ সূচক ৭ পয়েন্ট কমেছে। এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ৯৯ কোটি ৪৫ লাখ টাকা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩৭ পয়েন্ট কমেছে। লেনদেন হয়েছে ৯৬ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ৬৬ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৭টির, কমেছে ৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৬টির।

এন এস

সম্পর্কিত খবর