শিরোনাম
icon জাপানি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর icon কে এন্ড কিউয়ের লভ্যাংশ ঘোষণা icon রানার অটোমোবাইলসের লভ্যাংশ ঘোষণা icon এডভেন্ট ফার্মার লভ্যাংশ ঘোষণা icon সাইনপুকুর সিরামিকসের লভ্যাংশ ঘোষণা icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৩ icon দ্বিপক্ষীয় বৈঠকে তারেক রহমান-সানায়ে তাকাইচি icon আস্থা লাইফের ২৮ লাখ টাকার বীমা দাবি নিষ্পত্তি icon প্রোটেক্টিভ ইসলামী লাইফের ৫ লাখ টাকার মৃত্যুদাবির চেক হস্তান্তর icon রমজানের আগে নিত্যপণ্যের আমদানি ও এলসি বৃদ্ধি icon জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি icon ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, ভর্তি ২২১৮ icon লেনদেনের শীর্ষে প্রাইম ব্যাংক icon হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু icon ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ অক্টোবর icon মনোস্পুল পেপারের বোর্ড সভা ৯ নভেম্বর icon মাগুরা মাল্টিপ্লেক্সের বোর্ড সভা ৯ নভেম্বর icon ৯৯৯ টাকা দেনমোহরে সুজাত শিমুলের বিয়ে icon ইউনিয়ন ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সূচকের পতনে চলছে লেনদেন icon এমটিবি’র ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন icon জন্মদিনের ভিডিওতে অবাক ভক্তরা icon জাপানের ৬৩৫ কোটি ডলারের বিনিয়োগ উদ্যোগ বাংলাদেশে icon ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ অক্টোবর
down of head

লিন্ডে বাংলাদেশের ইপিএস বেড়েছে ১৪ শতাংশ

২০২১ হিসাব বছরে পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের বহুজাতিক কোম্পানি লিন্ডে বাংলাদেশ লিমিটেডের শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে ১৪ শতাংশের বেশি। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে অনুমোদনের পর গতকাল প্রকাশ করেছে কোম্পানিটি। প্রকাশিত মূল্যসংবেদনশীল তথ্য থেকে এমনটা জানা গেছে।

সর্বশেষ সমাপ্ত ২০২১ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৮০ টাকা ৫৫ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৭০ টাকা ৫৫ পয়সা। সে হিসাবে কোম্পানিটির ইপিএস বেড়েছে ১০ টাকা বা ১৪ দশমিক ১৭ শতাংশ। ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৯৫ টাকা ৫৫ পয়সা।

এদিকে আলোচিত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ৫৫০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সুপারিশ করেছে লিন্ডে বাংলাদেশ। কোম্পানিটির শেয়ারের ফেসভ্যালু ১০ টাকা অনুসারে প্রত্যেক শেয়ারের বিপরীতে ৫৫ টাকা করে নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ২০২১ হিসাব বছরের জন্য ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে কোম্পানিটি আগামী ১২ মে সকাল ১১টায় ভার্চুয়াল প্লাটফর্মে বার্ষিক সাধারণ সভার (এজিএম) আয়োজন করেছে। এ-সংক্রান্ত কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩১ মার্চ।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৪০০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে লিন্ডে বাংলাদেশ। আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ৭০ টাকা ৫৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৮০ টাকা ৯৩ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২০ শেষে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ৩৫৫ টাকা ৭৫ পয়সায়।

২০১৯ হিসাব বছরে ৫০০ শতাংশ নগদ লভ্যাংশ দেয় লিন্ডে বিডি। ২০১৮ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৩৭৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল প্রতিষ্ঠানটি। ২০১৭ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটি ১৪০ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ দিয়েছিল। ওই হিসাব বছর শেয়ারহোল্ডারদের ২০০ শতাংশ অন্তর্বর্তী নগদ লভ্যাংশও দিয়েছিল তারা। এছাড়া ২০১৬ ও ২০১৫ হিসাব বছরে ৩১০ শতাংশ হারে নগদ লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা।

সম্পর্কিত খবর