শিরোনাম
icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ২,২৪৯ icon ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন icon গোলাপি জার্সিতে পাকিস্তান icon কম দামে এলএনজি কিনবে সরকার icon সূচকের পতন, লেনদেন ৪৩০ কোটি টাকা icon গ্যাস সংকটে আবারও বন্ধ যমুনা সার কারখানা icon ব্রিটিশ আমেরিকান টোবাকোর বোর্ড সভা ২৮ অক্টোবর icon আফতাব অটোর বোর্ড সভা ২৯ অক্টোবর icon ওয়াটা কেমিক্যালের বোর্ড সভা ২৮ অক্টোবর icon মেঘনা সিমেন্টের বোর্ড সভা ২৮ অক্টোবর icon রহিমা ফুডের বোর্ড সভা ২৭ অক্টোবর icon অলটেক্স ইন্ডাস্ট্রিজের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সোনার বাংলা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সাইবার হামলায় জনতা ব্যাংকের ওয়েবসাইট icon বসুন্ধরা পেপারের বোর্ড সভা ২৮ অক্টোবর icon বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের বোর্ড সভা ২৭ অক্টোবর icon সামিট পাওয়ারের বোর্ড সভা ২৭ অক্টোবর icon সাইনপুকুর সিরামিকসের বোর্ড সভা ২৯ অক্টোবর icon ইউনিক হোটেলের বোর্ড সভা ২৮ অক্টোবর icon ইন্দো-বাংলা ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর icon বেক্সিমকো ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর icon স্টাইল ক্রাফটের বোর্ড সভা ২৮ অক্টোবর icon বিবিএস ক্যাবলসের বোর্ড সভা ২৭ অক্টোবর icon ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্প স্থগিত icon সূচকের পতনে চলছে লেনদেন
down of head

রূপালী ব্যাংকের ডিএমডি হলেন শওকত আলী ও খান ইকবাল

রূপালী ব্যাংক লিমিটেডের নতুন উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হলেন মো. শওকত আলী খান ও খান ইকবাল হোসেন।

সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে সরকার কর্তৃক পদোন্নতিপ্রাপ্ত হয়ে রূপালী ব্যাংক লিমিটেডে উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেন তারা। ডিএমডি হিসেবে যোগদানের পূর্বে তারা একই ব্যাংকের মহাব্যবস্থাপকের দায়িত্ব পালন করেছেন।

তারা ১৯৯৮ সালে বিআরসির মাধ্যমে সিনিয়র অফিসার পদে রূপালী ব্যাংকে যোগদান করেন। দীর্ঘ ২২ বছরের চাকরি জীবনে তারা রূপালী ব্যাংকের বিভিন্ন শাখা, স্থানীয় কার্যালয় এবং প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

মো. শওকত আলী খান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি (সম্মান) ও এমএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। তিনি দেশ-বিদেশে ব্যাংকিং বিষয়ে বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেছেন।

এদিকে খান ইকবাল হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসএস (সম্মান) ও এমএসএস ডিগ্রি অর্জন করেন। তিনি জাপান, ইংল্যান্ড, তুরস্ক ভারতসহ বিভিন্ন দেশে ব্যাংকিং বিষয়ে প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন। ক্রীড়া ক্ষেত্রেও রয়েছে খান ইকবালের বিচরণ, তিনি বর্তমানে রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।

সম্পর্কিত খবর