শিরোনাম
icon গোলাপি আভায় জয়া আহসান icon জাপানে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির ইঙ্গিত icon রোমানিয়ার প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন icon বিমানের রিয়াদ-দাম্মাম ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত বন্ধ icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ২,২৪৯ icon ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন icon গোলাপি জার্সিতে পাকিস্তান icon কম দামে এলএনজি কিনবে সরকার icon সূচকের পতন, লেনদেন ৪৩০ কোটি টাকা icon গ্যাস সংকটে আবারও বন্ধ যমুনা সার কারখানা icon ব্রিটিশ আমেরিকান টোবাকোর বোর্ড সভা ২৮ অক্টোবর icon আফতাব অটোর বোর্ড সভা ২৯ অক্টোবর icon ওয়াটা কেমিক্যালের বোর্ড সভা ২৮ অক্টোবর icon মেঘনা সিমেন্টের বোর্ড সভা ২৮ অক্টোবর icon রহিমা ফুডের বোর্ড সভা ২৭ অক্টোবর icon অলটেক্স ইন্ডাস্ট্রিজের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সোনার বাংলা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সাইবার হামলায় জনতা ব্যাংকের ওয়েবসাইট icon বসুন্ধরা পেপারের বোর্ড সভা ২৮ অক্টোবর icon বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের বোর্ড সভা ২৭ অক্টোবর icon সামিট পাওয়ারের বোর্ড সভা ২৭ অক্টোবর icon সাইনপুকুর সিরামিকসের বোর্ড সভা ২৯ অক্টোবর icon ইউনিক হোটেলের বোর্ড সভা ২৮ অক্টোবর icon ইন্দো-বাংলা ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর icon বেক্সিমকো ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর
down of head

রাশিয়া সফরে যাচ্ছেন এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান আগামী ৫ আগস্ট রাশিয়া সফরে যাচ্ছেন। মঙ্গলবার তুরস্কের প্রেসিডেন্সিয়াল দপ্তর থেকে জানানো হয় এ বিষয়টি।

এরদোগান ৫ আগস্ট এক দিনের সফরে রাশিয়ার পর্যটক শহর সোচিতে যাবেন। সেখানে তিনি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করবেন। খবর রয়টার্সের।

তবে এরদোগানের সফরের ব্যাপারে বিস্তারিত আর কিছু জানায়নি তুরস্কের প্রেসিডেন্সিয়াল দপ্তর।

এদিকে গত মঙ্গলবার ইরান সফরে যান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ওই সময় ইরানে যান তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানও। তারা দুইজন একটি দ্বিপক্ষীয় আলোচনা করেন।

পুতিনের সঙ্গে ইরানে দেখা করে আসার ১৫ দিন পরই ফের তার সঙ্গে দেখা করতে রাশিয়া যাচ্ছেন এরদোগান।

রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকোভ এরদোগানের সফরের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, দুই নেতা আঞ্চলিক সমস্যা ও দ্বিপাক্ষিক বিষয় নিয়ে কথা বলবেন।

সূত্র: দ্য গার্ডিয়ান, রয়টার্স

সম্পর্কিত খবর