শিরোনাম
icon চট্টগ্রাম বন্দরে পাকিস্তানি ১০ কনটেইনার তামাক আটক icon জাপান সফর শেষে রাতে ফিরছেন প্রধানমন্ত্রী icon ইউনিক হোটেলের লভ্যাংশ ঘোষণা icon এস্কয়ার নিটের লভ্যাংশ ঘোষণা icon ভিএফএস থ্রেডের লভ্যাংশ ঘোষণা icon ফার কেমিক্যালের লভ্যাংশ ঘোষণা icon বেতন বৃদ্ধির দাবিতে রাজধানীতে শ্রমিক আন্দোলন icon জিবিবি পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon এসিআইয়ের লভ্যাংশ ঘোষণা icon হানিফের মৃত্যুদণ্ড, খান-আলী-আতার আমৃত্যু কারাদণ্ড icon সংকটে তাঁতশিল্প, বন্ধ প্রায় ১ লাখ তাঁত icon আইএমএফের ডিএমডি হচ্ছেন চীনা উপমন্ত্রী icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৫ icon অগ্নি সিস্টেমসের লভ্যাংশ ঘোষণা icon জেনেক্স ইনফোসিসের লভ্যাংশ ঘোষণা icon খুলনা পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon ভরিতে বাড়ল সোনার দাম icon ৮ অঞ্চলে ঝড়ের আভাস icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২
down of head

রাশিয়ান গমের রফতানি মূল্য কমেছে

রাশিয়ান গমের রফতানি মূল্য কমেছে। ডলারের বিপরীতে দেশটির মুদ্রার (রুবল) বিনিময় মূল্য কমায় গত সপ্তাহে বাজারদরে নিম্নমুখী প্রবণতা তৈরি হয়। এর আগে মস্কো ও ইউক্রেনের মধ্যে চলমান বিরোধের প্রভাবে পণ্যটির বাজার ঊর্ধ্বমুখী হয়ে উঠেছিল বলে জানান বিশ্লেষকরা। খবর বিজনেস রেকর্ডার।

পশ্চিমা দেশগুলোর আশঙ্কা, রাশিয়া তার প্রতিবেশী দেশটিতে হামলা ও দখলদারিত্ব চালাতে পারে। কিন্তু মস্কো বলছে, ইউক্রেনে হামলার কোনো পরিকল্পনা নেই। তবে নির্দিষ্ট দাবি না মেনে নিলে ইউক্রেনের বিরুদ্ধে অঘোষিত সামরিক পদক্ষেপ নিতে পারে রাশিয়া। দুই দেশের মধ্যে উত্তেজনা যখন তুঙ্গে, তখনই শিকাগো বোর্ড অব ট্রেডে রাশিয়ান গমের দাম বেড়ে যায়। তবে সর্বশেষ সপ্তাহে দাম কমেছে।

কৃষিপণ্যের বাজার পরামর্শক প্রতিষ্ঠান ইকার জানায়, কৃষ্ণ সাগরীয় বন্দরগুলোয় ফেব্রুয়ারিতে সরবরাহের জন্য বোঝাইকৃত ১২ দশমিক ৫ শতাংশ প্রোটিনসমৃদ্ধ রাশিয়ান গমের দাম ফ্রি অন বোর্ডে (এফওবি) টনপ্রতি ৩২৬ ডলারে উন্নীত হয়েছে। এক সপ্তাহের ব্যবধানে দাম কমেছে ২ ডলার।

গত বছরের জুলাইয়ে রাশিয়ায় ২০২১-২২ বিপণন মৌসুম শুরু হয়েছে। মৌসুমের এখন পর্যন্ত দেশটির গম রফতানি ৪০ শতাংশ কমেছে। মূলত আবাদ কমে যাওয়ায় এবং উচ্চ শুল্কহারের কারণে রফতানিতে নেতিবাচক প্রভাব পড়েছে। তবে অনুকূল আবহাওয়ার কারণে চলতি বছর রাশিয়ায় গম রফতানি বাড়ার সম্ভাবনা রয়েছে।

সম্পর্কিত খবর