শিরোনাম
icon লেনদেনের শীর্ষে প্রাইম ব্যাংক icon সূচকের পতনে লেনদেন ৫৬৪ কোটি টাকার icon চট্টগ্রাম বন্দরে পাকিস্তানি ১০ কনটেইনার তামাক আটক icon জাপান সফর শেষে রাতে ফিরছেন প্রধানমন্ত্রী icon ইউনিক হোটেলের লভ্যাংশ ঘোষণা icon এস্কয়ার নিটের লভ্যাংশ ঘোষণা icon ভিএফএস থ্রেডের লভ্যাংশ ঘোষণা icon ফার কেমিক্যালের লভ্যাংশ ঘোষণা icon বেতন বৃদ্ধির দাবিতে রাজধানীতে শ্রমিক আন্দোলন icon জিবিবি পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon এসিআইয়ের লভ্যাংশ ঘোষণা icon হানিফের মৃত্যুদণ্ড, খান-আলী-আতার আমৃত্যু কারাদণ্ড icon সংকটে তাঁতশিল্প, বন্ধ প্রায় ১ লাখ তাঁত icon আইএমএফের ডিএমডি হচ্ছেন চীনা উপমন্ত্রী icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৫ icon অগ্নি সিস্টেমসের লভ্যাংশ ঘোষণা icon জেনেক্স ইনফোসিসের লভ্যাংশ ঘোষণা icon খুলনা পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon ভরিতে বাড়ল সোনার দাম icon ৮ অঞ্চলে ঝড়ের আভাস icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী
down of head

হিলিতে ঊর্ধ্বমুখী দেশীয় পেঁয়াজের বাজার

দেশে ভারতীয় পেঁয়াজের চাহিদা কমায় হিলি স্থলবন্দর দিয়ে পণ্যটির আমদানি কমেছে। ফলে বেড়েছে দেশীয় পেঁয়াজের চাহিদা। এ কারণে দুদিনের ব্যবধানে পণ্যটির দাম কেজিতে ২-৩ টাকা বেড়েছে। দাম আরো বাড়তে পারে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

সরেজমিন হিলি বাজার ঘুরে দেখা গেছে, দুদিন আগেও দেশীয় পেঁয়াজ যেখানে ২২ টাকা কেজি বিক্রি হয়েছিল, এখন তা বেড়ে ২৪-২৫ টাকায় বিক্রি হচ্ছে। আর বাজারে ভারতীয় পেঁয়াজের সরবরাহ নেই বললেই চলে। এগুলোর মধ্যে ছোট আকারের পেঁয়াজ বিক্রি হচ্ছে ২০-২২ টাকা কেজি। আর বড় আকারের ২৮-৩০ টাকা কেজি দরে। কয়েক দিন ধরেই একই দামে বিক্রি হচ্ছে ভারতীয় পেঁয়াজ।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ ব্যবসায়ী রেজাউল ইসলাম বলেন, বাজারে দেশীয় পেঁয়াজ ওঠার পরই মোকামগুলোয় ভারতীয় পেঁয়াজের চাহিদা কমতে শুরু করে। এ কারণে বন্দর দিয়ে পণ্যটির আমদানি কমিয়েছেন আমদানিকারকরা। তবে সীমিত পরিসরে বন্দর দিয়ে আমদানি অব্যাহত আছে।

 

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি অব্যাহত থাকলেও তা আগের তুলনায় কমেছে। আগে যেখানে বন্দর দিয়ে ১৫-২০ ট্রাক পেঁয়াজ আমদানি হতো, এখন সেখানে দু-তিন ট্রাক করে আমদানি হচ্ছে।

সম্পর্কিত খবর