শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

রান্নার জন্য চুলায় হাড়ি তুলে দিলেন মন্ত্রী

রংপুরের পীরগঞ্জের বড় করিমপুর কসবা মাঝিপাড়ায় সহিংসতায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে প্রাণের স্পন্দন ফিরেছে। প্রায় সব পরিবার প্রধানমন্ত্রীর দেওয়া আর্থিক সহযোগিতায় গড়ে উঠা ঘরে ফিরেছেন।

শনিবার দুপুরে ক্ষতিগ্রস্ত মাঝিপাড়ায় যান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। তিনি পুষ্পরানী নামে এক ভুক্তভোগীর বাড়িতে গিয়ে তার চুলায় রান্নার হাড়ি তুলে দেন। এ সময় মন্ত্রী তাদের সান্ত্বনা দেন। তাদের নিরাপত্তার কোনো সমস্যা হবে না বলে আশ্বাস দেন।

পুষ্পরানী বলেন, এতদিন মন্দিরে সরকারিভাবে পাক হইছে, ওইটা খাইচি। আইজ সবাই বাড়ি বাড়ি রান্না করোচি।

এর আগে রংপুর জেলা প্রশাসক আসিব আহসান ও পুলিশ সুপার বিপ্লব কুমার সরকারসহ স্থানীয় প্রশাসনের লোকজন তাদের বিষয়ে খোঁজখবর নেন। সেখানে সার্বক্ষণিক পুলিশ মোতায়েন করা হয়েছে।

শনিবার সরেজমিন ক্ষতিগ্রস্ত এলাকায় ঘুরে দেখা যায়, টিন ও গৃহনির্মাণ সামগ্রী দিয়ে সরকারি উদ্যোগে সব পরিবারের ঘরবাড়ি নির্মাণ কাজ চলছে।

জেলা প্রশাসক আসিব আহসান বলেন, শনিবার পর্যন্ত কাজ হলে সব ক্ষতিগ্রস্ত পরিবারের ঘর নির্মাণ কাজ শেষ হবে। এখন তাদের জমির দলিল, জাতীয় পরিচয়পত্র, শিক্ষা সনদসহ যেসব কাগজপত্র ও দলিলাদি পুড়ে গেছে সেগুলো যাতে ক্ষতিগ্রস্তরা সহজে হাতে পান সে বিষয়ে গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে।

সম্পর্কিত খবর