শিরোনাম
icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন icon সিকদার ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা
down of head

রাতে বাসায় ফিরতে পারেন বিএনপি নেতা মঈন খান

অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের শারীরিক অবস্থা আগের চাইতে ভালো বলে জানিয়েছেন তার সহধর্মিণী রোকসানা খন্দকার। তিনি জানান, সম্ভব হলে চিকিৎসকরা আজ রাতে মঈন খানকে বাসায় যাওয়ার অনুমতি দেবেন।

সোমবার (১৬ মে) সকালে রোকসানা খন্দকারের বরাত দিয়ে বিএনপির চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এসব কথা জানান।

রোকসানা খন্দকার জানান, মঈন খানের চিকিৎসকরা জানিয়েছেন- তার যেসব শারীরিক পরীক্ষা করা হয়েছে, তাতে কোনো সমস্যা চিহ্নিত হয়নি। চিকিৎসক বলেছেন, প্রচণ্ড খরতাপের মধ্যে কর্মসূচিতে অংশ নিয়ে দুর্বল হয়ে পড়েছিলেন, তিনি দ্রুত সুস্থ হয়ে যাবেন।

প্রসঙ্গত, গতকাল (১৫ মে) রূপগঞ্জের জিন্দাপার্কে ছাত্রদল-যুবদলের কর্মীসভায় অংশ নিয়ে অসুস্থ হয়ে পড়েন ড. আব্দুল মঈন খান। পরে তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।

সম্পর্কিত খবর