শিরোনাম
icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন icon সিকদার ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon পদ্মা অয়েলের পর্ষদ সভার তারিখ ঘোষণা
down of head

বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত ও মৃত্যু নিম্নমুখী

টানা ৪ দিন ধরে বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা নিম্নমূখী। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ১৫ হাজার ৩৩০ জন। মৃত্যু হয়েছে ৫৪৮ জনের।

এর আগে গত শুক্রবার (১৩ মে) ৫ লাখ ৯২ হাজার ৯৫৪ জন আক্রান্ত এবং ১ হাজার ৯৩৪ জনের মৃত্যু হয়। শনিবার ৫ লাখ ৪৪ হাজার ৭৫০ জন এবং ১ হাজার ৬৭৬ জনের মৃত্যু হয়। এ ছাড়া রোববার বিশ্বব্যাপী ৮৪৬ জনের মৃত্যু এবং চার লাখ এক হাজার ৬৯৩ জন রোগী শনাক্ত হয়েছিল।

সোমবার (১৬ মে) করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে আরও জানা গেছে, বিশ্বে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ৬২ লাখ ৮৮ হাজার ২৮৪ জন। আক্রান্ত হয়েছেন ৫২ কোটি ১১ লাখ ৪৯ হাজার ৮০১ জন। সুস্থ হয়েছেন ৪৯ কোটি ১৭ লাখ ৩৩ হাজার ১০৫ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় করোনায় মারা গেছেন ৯৯ জন, শনাক্ত হয়েছে ৪ হাজার ৯৫৬ জন। তাইওয়ানে আক্রান্ত ৬৮ হাজার ৭৬৯ জন এবং মৃত্যু ১৯ জন। যুক্তরাষ্ট্রে মৃত্যু ২৪ জন এবং শনাক্ত ২১ হাজার ৩৫৬ জন। জার্মানিতে শনাক্ত ৫ হাজার ৭৬১ জন এবং মৃত্যু ১৪ জন। ফ্রান্সে শনাক্ত ২২ হাজার ৮৪৪ জন এবং মৃত্যু নেই। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত ২৫ হাজার ৪৩৪ জন এবং মারা গেছেন ৪৮ জন। ইতালিতে শনাক্ত ২৭ হাজার ১৬২ জন এবং মৃত্যু ৬২ জন। ব্রাজিলে আক্রান্ত ৬ হাজার ২৯৬ জন এবং মারা গেছেন ৪৭ জন। ভারতে এক হাজার ৫৩০ জন শনাক্ত হলেও কারও মৃত্যু হয়নি।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

সম্পর্কিত খবর