শিরোনাম
icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন
down of head

শুধু মা দিবস কেন, পালিত হোক স্ত্রী দিবসও, দাবি বিজেপি মন্ত্রীর

মা দিবসের মতো স্ত্রী দিবস পালনের দাবি তুলে আবারও আলোচনায় ভারতের কেন্দ্রীয় সামাজিক ন্যায়বিচার প্রতিমন্ত্রী ও বিজেপি নেতা রামদাস আঠওয়ালে।

এর আগে, করোনা মহামারি চলাকালে ‘গো করোনা গো’ বললে দেশ থেকে করোনাভাইরাস বিদায় নেবে মন্তব্য করে শিরোনামে উঠে এসেছিলেন এই বিজেপি মন্ত্রী।

মে মাসের দ্বিতীয় রবিবার আন্তর্জাতিক মা দিবস হিসেবে পালিত হয়। তবে এখন থেকে শুধু মা দিবস নয়, পাশাপাশি পালিত হোক স্ত্রী দিবসও। রবিবার এমনটাই দাবি জানান কেন্দ্রীয় সামাজিক ন্যায়বিচার প্রতিমন্ত্রী রামদাস আঠওয়ালে।

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, মহারাষ্ট্রের সাংলিতে একটি সভায় বক্তৃতা করতে গিয়ে আঠওয়ালে এমন দাবি জানান।

আঠওয়ালে বলেন, ‘একজন মা সন্তানকে জন্ম দিলেও একজন স্ত্রী স্বামীর ভালো-মন্দ সময়ে পাশে থাকেন। প্রতিটি সফল পুরুষের পেছনে একজন নারী থাকে। আমাদের উচিত স্ত্রী দিবসও উদ্‌যাপন করা।’

এর আগেও নিজের করা মন্তব্যের জন্য খবরের শিরোনামে উঠে এসেছেন আঠওয়ালে। করোনা মহামারিকালে তিনি দেশ থেকে করোনা তাড়ানোর জন্য যজ্ঞ করেছিলেন। পাশাপাশি মন্তব্য করেন, ‘গো করোনা গো’ বললে দেশ থেকে আপনা থেকেই বিদেয় নেবে কোভিড। এই মন্তব্যের কারণে নেটিজেনদের বিদ্রূপেরও শিকার হয়েছিলেন তিনি।

সম্পর্কিত খবর