শিরোনাম
icon গোলাপি আভায় জয়া আহসান icon জাপানে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির ইঙ্গিত icon রোমানিয়ার প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন icon বিমানের রিয়াদ-দাম্মাম ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত বন্ধ icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ২,২৪৯ icon ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন icon গোলাপি জার্সিতে পাকিস্তান icon কম দামে এলএনজি কিনবে সরকার icon সূচকের পতন, লেনদেন ৪৩০ কোটি টাকা icon গ্যাস সংকটে আবারও বন্ধ যমুনা সার কারখানা icon ব্রিটিশ আমেরিকান টোবাকোর বোর্ড সভা ২৮ অক্টোবর icon আফতাব অটোর বোর্ড সভা ২৯ অক্টোবর icon ওয়াটা কেমিক্যালের বোর্ড সভা ২৮ অক্টোবর icon মেঘনা সিমেন্টের বোর্ড সভা ২৮ অক্টোবর icon রহিমা ফুডের বোর্ড সভা ২৭ অক্টোবর icon অলটেক্স ইন্ডাস্ট্রিজের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সোনার বাংলা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সাইবার হামলায় জনতা ব্যাংকের ওয়েবসাইট icon বসুন্ধরা পেপারের বোর্ড সভা ২৮ অক্টোবর icon বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের বোর্ড সভা ২৭ অক্টোবর icon সামিট পাওয়ারের বোর্ড সভা ২৭ অক্টোবর icon সাইনপুকুর সিরামিকসের বোর্ড সভা ২৯ অক্টোবর icon ইউনিক হোটেলের বোর্ড সভা ২৮ অক্টোবর icon ইন্দো-বাংলা ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর icon বেক্সিমকো ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর
down of head

রাজধানী সুপার মার্কেটের আগুনে আহত ৪০

ভয়াবহ আগুনে পুড়ল টিকাটুলির রাজধানী সুপার মার্কেট। ছাই হয়ে গেছে বহু দোকান। ক্ষতিগ্রস্ত হয়েছেন ব্যবসায়ীরা। বুধবার (২০ নভেম্বর) বিকেল সোয়া ৫টায় লাগা আগুন ফায়ার সার্ভিসের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা পৌনে ৭টার দিকে নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় অন্তত ৪০ জন আহত হয়েছে বলে জানা গেছে। তবে আগুনের কারণ এখনো নির্দিষ্ট করে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

বুধবার বিকেল সোয়া ৫টার দিকে হঠাৎ করেই টিকাটুলির রাজধানী মার্কেটে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই ধোঁয়ার কুণ্ডলির পাশাপাশি আগুনের লেলিহান শিখা দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে সেখানে দ্রুত পৌঁছায় ফায়ার সার্ভিস।

জীবন বাঁচাতে তড়িঘড়ি করে মার্কেটের বাইরে চলে আসেন ব্যবসায়ীরা। তাদের চোখের সামনেই পুড়ে ছাই হয় জীবিকার অবলম্বন। ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা পৌনে ৭টায় নিয়ন্ত্রণে আসে আগুন। তবে ততক্ষণে পুড়ে ছাই হয় দোকানের পর দোকান।

এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, মার্কেটের দ্বিতীয় তলায় একটি ফোমের দোকান থেকে আগুনের সূত্রপাত। তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে এখনো নিশ্চিত করে কিছু জানায়নি সার্ভিস। তদন্তের পরই বিষয়টি নিশ্চিত করতে চায় সংস্থাটি। রাজধানী সুপার মার্কেটে দেড় হাজারেরও বেশি দোকান রয়েছে।

সম্পর্কিত খবর