শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

রাজধানীতে বহুতল ভবনে আগুন; ৮০ জন জীবিত উদ্ধার

আজ রাজধানীর ওয়ারীর একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ৯৯৯ নম্বরে ফোন কলে ৭০ থেকে ৮০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে এই অগ্নিকাণ্ডে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

আজ সকাল সাড়ে সাতটায় রাজধানীর ওয়ারীর ২৯ নম্বর র‍্যাংকিন স্ট্রীটের একটি ১০ তলা ভবনের ৪ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের সংবাদ জানিয়ে একজন কলার ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জরুরি ফায়ার সার্ভিস সহায়তার অনুরোধ জানান।

কলটি রিসিভ করেছিলেন ৯৯৯ কলটেকার কনস্টেবল জনী সরকার। কনস্টেবল জনী তাৎক্ষণিকভাবে সিদ্দিকবাজার ফায়ার সার্ভিস স্টেশনে ঘটনাটি দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য জানান। পরে ৯৯৯ ফায়ার ডেসপাচার ফায়ার ফাইটার মো. আল আমিন কলার এবং সংশ্লিষ্ট ফায়ার সার্ভিস স্টেশনের সাথে যোগাযোগ করে অগ্নিনির্বাপণ তৎপরতার খোঁজখবর নিতে থাকেন।

সংবাদ পেয়ে সিদ্দিকবাজার ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল ঘটনাস্থলে গিয়ে বহুতল ভবনের চারতলার বাইরের দিক থেকে কাঁচ ভেঙ্গে হাইড্রলিক ল্যাডারের সাহায্যে ৭০ থেকে ৮০ জনকে জীবিত উদ্ধার করে নীচে নামিয়ে আনেন।

সম্পর্কিত খবর