শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

রাজধানীতে ক্যাফেটেরিয়ায় আগুন, দগ্ধ ৬

রাজধানীর কলাবাগানে একটি ক্যাফেটেরিয়ায় আগুন লেগে ছয় কর্মচারী দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে আল বারাকা নামের ওই ক্যাফেটেরিয়াতে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- ক্যাফেটেরিয়ার ওয়েটার সারোয়ার হোসেন (১৬), ফয়সাল আহমেদ (১৬), ফরহাদ চৌধুরী (১৭), তামিম (১৮), নাহিদ (১৮) ও বাবুর্চি সবুজ (৩৫)।

প্রতিষ্ঠানটির ম্যানেজার মো. হাবিবুর রহমান জানান, সকালে ক্যাফেটেরিয়া খোলার পর কর্মচারীরা কাজ শুরু করেছিল। যেকোনো কারণে চুলা থেকে আগুন ছড়িয়ে পড়ে। এতে পাশে দাঁড়িয়ে থাকা কর্মচারীরা দগ্ধ হন। ঘটনার পরপরই তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বার্ন ইনস্টিটিউটের দায়িত্বরত চিকিৎসক জানান, দুর্ঘটনায় দগ্ধ চারজনকে সেখানে নিয়ে যাওয়া হয়েছে। তাদের সবার হাত ও পা সামান্য পুড়ে গেছে। তাদের অবস্থায় গুরুতর নয়। বাকি দুজনকে স্কয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সম্পর্কিত খবর