শিরোনাম
icon নভেম্বরেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম icon ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী icon স্বাস্থ্যবীমার দাবি পরিশোধ করল বেঙ্গল ইসলামী লাইফ icon যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের পিএইচপি শিপব্রেকিং ইয়ার্ড পরিদর্শন icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, ভর্তি ১,৮৮৬ জন icon প্রকৃতি পুনরুদ্ধারে ২৯৬ বিলিয়ন ডলার অর্থায়নের তাগিদ icon হঠাৎ কনের সাজে সাদিয়া আয়মান icon হামের উপসর্গে ৭ মৃত্যু, হাসপাতালে ১,৩১৫ জন icon পে-স্কেলে অর্থ মন্ত্রণালয়ের ৮ নির্দেশনা icon লেনদেনের শীর্ষে প্রাইম ব্যাংক icon সূচকের পতনে লেনদেন ৫৬৪ কোটি টাকার icon চট্টগ্রাম বন্দরে পাকিস্তানি ১০ কনটেইনার তামাক আটক icon জাপান সফর শেষে রাতে ফিরছেন প্রধানমন্ত্রী icon ইউনিক হোটেলের লভ্যাংশ ঘোষণা icon এস্কয়ার নিটের লভ্যাংশ ঘোষণা icon ভিএফএস থ্রেডের লভ্যাংশ ঘোষণা icon ফার কেমিক্যালের লভ্যাংশ ঘোষণা icon বেতন বৃদ্ধির দাবিতে রাজধানীতে শ্রমিক আন্দোলন icon জিবিবি পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon এসিআইয়ের লভ্যাংশ ঘোষণা icon হানিফের মৃত্যুদণ্ড, খান-আলী-আতার আমৃত্যু কারাদণ্ড icon সংকটে তাঁতশিল্প, বন্ধ প্রায় ১ লাখ তাঁত icon আইএমএফের ডিএমডি হচ্ছেন চীনা উপমন্ত্রী icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৫ icon অগ্নি সিস্টেমসের লভ্যাংশ ঘোষণা
down of head

যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি বিমান হামলা, নিহত ৬

যুদ্ধবিরতির লঙ্ঘন করে পূর্ব লেবাননে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী (আইডিএফ)। এতে অন্তত ৬ জন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও দুজন।

রোববার (৯ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শনিবার (৮ ফেব্রুয়ারি) পূর্ব বেকা অঞ্চলের জেন্নাতা শহরের কাছে শারা এলাকায় একটি ড্রোন হামলা করে ইসরায়েলি বাহিনী।

ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে লক্ষ্যবস্তুগুলো হিজবুল্লাহর অপারেটিভ বলে দাবি করেছে। তাদের দাবি, কৌশলগত অস্ত্র উৎপাদন ও সংরক্ষণের জন্য সাইটগুলোর মধ্যে একটিতে হামলা হয়েছে।

প্রসঙ্গত, গত বছরের ২৭ নভেম্বর স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি হয়, যা শেষ হয় ২৬ জানুয়ারি। পরে যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়ে ১৮ ফেব্রুয়ারি নির্ধারণ করে যুক্তরাষ্ট্র।

এই চুক্তির প্রথম ৬০ দিনের মধ্যে ইসরাইল দক্ষিণ লেবানন থেকে তার সেনা প্রত্যাহারে বিলম্ব করেছে। নেতানিয়াহুর দেশের দাবি, চুক্তিটি লেবানন দ্বারা সম্পূর্ণরূপে প্রয়োগ করা হয়নি।

এসএস

সম্পর্কিত খবর