শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের ব্যাংকিং খাত নিয়ে আইইউবিএটিতে সেমিনার

যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের ব্যাংকিং খাত নিয়ে সেমিনার আয়োজন করেছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি(আইইউবিএটি)।

যুক্তরাষ্ট্র ও বাংলাদেশে ব্যাংকিং সেবার নানা দিক নিয়ে ২৬ জুন আইইউবিএটিতে আয়োজন করা হয় বিশেষ সেমিনার। সেমিনারটি আয়োজন করে বিশ্ববিদ্যালয়টির কলেজ অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন-সিবিএ অনুষদের শিক্ষার্থীরা।

সেমিনারে বক্তব্য দিতে হাজির হন্য যুক্তরাষ্ট্রের স্টকটন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেসের অর্থনীতি বিষয়ের ভিজিটিং অধ্যাপক ড. মুনির হাসান। বেলা ১১টায় শুরু হওয়া সেমিনারে বিভিন্ন বিভাগের তিনশ শিক্ষার্থীদের পাশাপাশি অধ্যাপকরাও অংশগ্রহণ করে।

বিশ্বায়নের সাথে সাথে বদলে যাচ্ছে সারা বিশ্বের ব্যাংকিং সেবা। উন্নত বিশ্বের ব্যাংকিং সেবা মানুষের দোর গোড়ায় পৌছে গেলেও বাংলাদেশে ব্যাংকিং যাত্রার অগ্রগতি হচ্ছে বেশ ধীরে। বর্তমানে দেশে ৪২টি বেসরকারি ব্যাংক থাকলেও আন্তর্জাতিক মানের ব্যাংকিং সেবার সবটা পাচ্ছেনা জনগন। তবে সবাই সচেতন হলেই নিরাপদ ব্যাংকিং সেবা গড়ে তোলা সম্ভব এ দেশেও।

ড. মুনির হাসান যুক্তরাষ্ট্রের ব্যাংকিং সেবা নিয়ে বিস্তারিত আলাপ করেন। তিনি বলেন, গোটা বিশ্বের বিভিন্ন দেশের মানুষেরা যুক্তরাষ্ট্রের ব্যাংকিং সেবাকে পছন্দ করে। সেখানে ব্যাংক থেকে লোন নেয়ার প্রবণতা বেশি হলেও, ব্যাংকিং সেবা নিরাপদ। ব্যাংকগুলো তাদের গ্রাহদের সর্বাত্বক সেবা দেয়ার চেষ্টা অব্যহত রাখে। এছাড়াও সেমিনারে শিক্ষার্থীরা ব্যাংকিং সেবার নানা দিক নিয়ে প্রশ্ন করে।

আলোচনার যুক্তরাষ্ট্রের ব্যাংকিং সেবার নানা দিক নিয়ে কথা বলেন ড. মুনির হাসান। অর্থনীতির ধারা পরিবর্তনে ব্যাংক কিভাবে অবদান রাখতে পারে তা বিস্তারিত তুলে ধরেন তিনি। যুক্তরাষ্ট্রের ব্যাংকিং খাতে সরকার কোন হস্তক্ষেপ করতে পারে না। ব্যাংকিং খাত সেখানে পুরোটা নির্ভর করে কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের উপরে। ফলে অর্থনৈতিক ব্যবস্থাপনায় সেখানে রাজনৈতিক প্রভাব নেই।

অন্যদিকে বাংলাদেশে ব্যাংক গর্ভনর নিয়োগের ক্ষেত্রে সরকারের ভূমিকা থাকে। ফলে রাজনৈতিক দলবদলের সাথে সাথে ব্যাংকিং ব্যাবস্থাপনায় বিভিন্ন নীতিমালা পরিবর্তন দেখা যায়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও আইবিএ এর সাবেক পরিচালক শিক্ষাবিদ ড. এম আলিমউল্যা মিয়ান ১৯৯১ সালে আইইউবিএটি প্রতিষ্ঠা করেন। আইইউবিএটির গ্রাজুয়েটরা বর্তমানে দেশ এবং বিদেশের স্বনামধন্য বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আছেন এবং দেশের জন্য সুনাম বয়ে আনছেন।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পথিকৃৎ বিশ্ববিদ্যালয়টি দেশে প্রথম বিবিএ, হোটেল ম্যানেজমেন্ট এবং বেসরকারিভাবে প্রথম অ্যাগ্রিকালচার, নার্সিং ও মেকানিক্যাল ইঞ্জিয়ারিং প্রগ্রাম চালু করে।

সম্পর্কিত খবর