শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

যাকে বিয়ে করে রাজমর্যাদা হারালেন রাজকুমারী মাকো

অনেক আলোচনা সমালোচনা হয়েছে এ বিয়েকে ঘিরে। অবশেষে রাজত্ব হারানো বিয়ে সম্পন্ন হলো জাপানি রাজকুমারীর। মঙ্গলবার প্রেমিক কেই কোমুরোকে বিয়ে করেন জাপানের রাজকুমারী মাকো। বিয়ের কারণে তিনি হারালেন তার রাজমর্যাদা। জাপানি আইন অনুসারে রাজ পরিবারের সদস্যরা সাধারণ কাউকে বিয়ে করলে তাদের রাজমর্যাদা হারায়।

জাপানি রাজবিয়েতে যেসব আচার পালন করা হয়, নিজের বিয়েতে সেসব করেননি রাজকুমারী। এমনকি রাজপরিবার ছেড়ে দিলে যে অর্থ সরবরাহ করা হয় সেটাও প্রত্যাখ্যান করেন তিনি। মাকোই রাজপরিবারের প্রথম নারী যিনি এ দুটি প্রত্যাখ্যান করলেন।

ধারণা করা হচ্ছে, বিয়ের পর নবদম্পতি যুক্তরাষ্ট্রে পাড়ি জমাবেন। সেখানেই কোমুরো আইনজীবী হিসেবে কাজ করেন। এভাবে রাজপরিবার থেকে বেরিয়ে বিয়ে করায় অনেকেই তাদের জাপানের মেগান মারকেল ও প্রিন্স হ্যারি হিসেবে অ্যাখ্যা দিচ্ছেন।

নিজেদের প্রেমের ঘোষণা দেয়ার পর থেকেই কটাক্ষের শিকার হয়েছেন কোমুরো। সম্প্রতি জাপান থেকে ফেরার সময় চুল বাঁধার কারণেও সমালোচনার শিকার হন তিনি।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে রাজকুমারী মাকো বলেন, যেসব অসুবিধা তৈরি হয়েছে সেসবের জন্য দুঃখিত আর যারা আমাকে সমর্থন দিয়েছেন তাদের ধন্যবাদ। আমার জন্য কেইয়ের কোনো বিকল্প নেই। তাই বিয়েটা আমাদের জন্য প্রয়োজনীয় ছিলো।

কোমুরো বলেন, আমি মাকোকে ভালোবাসি। আমাদের জীবন একটাই এবং আমি সেই জীবনা তার সাথেই কাটাতে চাই, যাকে ভালোবাসি। ভুল অভিযোগে মাকোকে মানসিক ও শারিরীকভাবে অনেক খারাপ পরিস্থিতিতে পড়তে হয়েছে সেজন্য আমার খারাপ লাগছে।

সদ্য সাবেক হওয়া জাপানি রাজকুমারীর ২০১৭ সালে কোমুরোর সঙ্গে বাগদান হয়। কথা ছিলো পরের বছরই বিয়ে সারবেন তারা। কিন্তু অভিযোগ ওঠে কোমুরোর মায়ের অর্থনৈতিক সংকট থাকায় তিনি তার প্রাক্তন বাগদত্তর কাছ থেকে টাকা ধার নেন। কিন্তু তিনি সেটা আর ফেরত দেননি।

যদিও রাজপ্যালেস বলেছে, বিয়ে পেছানোর সঙ্গে এর কোনো সংযোগ নেই। তবে ক্রাউন প্রিন্স ফুমিহিতো বলেছিলেন, বিয়ের আগেই এসব অর্থনৈতিক বিষয় সমাধান হওয়া উচিত।

অনেকের মতে, কোমুরোর বিরুদ্ধচারণের পেছনে মূল কারণ ছিলো কিছু রক্ষণশীল জাপানি যারা মনে করেন তিনি রাজকুমারীর বর হওয়ার যোগ্য না। এমনকি রাজকুমারীর বিয়ের ঘটনায় কয়েক জায়গায় বিক্ষোভ হতেও দেখা গেছে।

সম্পর্কিত খবর