down of head

মোংলা বন্দরে বিদেশি জাহাজের আগমন বেড়েছে

নতুন বছরের শুরু থেকে দেশের দ্বিতীয় সামুদ্রিক বন্দর মোংলায় বিদেশি জাহাজের আগমন বৃদ্ধি পাওয়ার সাথে সাথে আমদানি রপ্তানি বেড়েছে।

দেশের মেগা প্রকল্পের মালামাল নিয়ে প্রতি সপ্তাহে বন্দরে ভিড়ছে বড় বড় বাণিজ্যিক জাহাজ।

এছাড়াও অন্যান্য বছরের তুলনায় মোংলা বন্দর দিয়ে রিকন্ডিশন গাড়ি আমদানি বৃদ্ধির পাশাপাশি কনটেইনার হ্যান্ডলিং বেড়েছে। ২৪ ঘণ্টাই কর্মমূখর থাকছে পুরো বন্দর এলাকা।

বন্দর কর্তৃপক্ষ জানায়, ২০২৫ সালের শুরু থেকে মোংলা বন্দরে বিদেশি বাণিজ্যিক জাহাজের আগমনে বৃদ্ধি পাচ্ছে। ১০ জানুয়ারি বন্দর জেটিতে দুইটি কন্টেইনার জাহাজ, রুপপুর পাওয়ার প্লান্টের মালামাল নিয়ে এবং বন্দরের বিভিন্ন পয়েন্টে মোট ১৮ জাহাজ অবস্থান করছে।

এসএস
সম্পর্কিত খবর