শিরোনাম
icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ
down of head

বিএফআইইউর প্রধান হলেন এ এফ এম শাহীনুল ইসলাম

বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক এ এফ এম শাহীনুল ইসলামকে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (৯ জানুয়ারি) তাকে এই নিয়োগ দিয়েছে সরকার। অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আফসানা বিলকিস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ (সংশোধিত ২০১৫) এর ধারা ২৪ (১) (ঘ) এবং মানিলন্ডারিং প্রতিরোধ বিধিমালা ২০১৯ এর বিধি ২২ অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন নির্বাহী পরিচালক এ এফ এম শাহীনুল ইসলামকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদমর্যাদায় সার্বক্ষণিক কর্মকর্তা হিসেবে তার যোগদানের তারিখ থেকে দুই বছরের জন্য বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে। এই সময় তাকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের কর্মসম্পর্ক পরিত্যাগের শর্ত দেয়া হয়েছে।

গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের নজিরবিহীন বিক্ষোভের মুখে পদ ছাড়তে বাধ্য হন জালিয়াতি ও অর্থপাচারের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ থাকা মাসুদ বিশ্বাসকে পদত্যাগের বাধ্য করা হয়। ইতোমধ্যে দুদকের তার বিরুদ্ধে মামলা হয়েছে।

জানা গেছে, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) নতুন প্রধান নিয়োগের সাক্ষাৎকার নিতে ১০ জনকে ডাকেন বাংলাদেশ ব্যাংক। ১১ ও ১২ ডিসেম্বর সাক্ষাৎকার হয়।এর আগে, ৩১ অক্টোবর এ পদের জন্য আবেদনপত্র জমা দেন এ এফ এম শাহীনুল ইসলাম।

এ এফ এম শাহীনুল ইসলামের কেন্দ্রীয় ব্যাংকে ৩১ বছরের কর্মজীবনের পাশাপাশি, বিভিন্ন ভূমিকা এবং পদে, যার মধ্যে আর্থিক বুদ্ধিমত্তা, সম্মতি এবং তত্ত্বাবধানের একটি বিস্তৃত পটভূমি রয়েছে। বিএফআইইউ’র উপপ্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। এছাড়াও, শাহীনুল ইসলাম বাংলাদেশ ব্যাংক, রাজশাহী অফিস এবং মতিঝিল অফিসে বিভিন্ন পদে কাজ করা, শাখা পর্যায়ে কেন্দ্রীয় ব্যাংকের কার্যকর কার্যকারিতায় অবদান রাখা, নিষ্ঠা, আন্তরিকতার সাথে অন-সাইট এবং অফ-সাইট তত্ত্বাবধান পরিচালনা করা, ঋণ ব্যবস্থাপনা বিভাগ, বৈদেশিক মুদ্রা রিজার্ভ ও ট্রেজারি ব্যবস্থাপনা বিভাগ এবং ব্যাংকিং তত্ত্বাবধান বিভাগে অবদান রেখেছেন।

এসএস

সম্পর্কিত খবর