মেঘনা লাইফে বার্ষিক ব্যবসা পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত
মেঘনা লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র একক বীমা ডিশনের ৩য় পর্বের “বার্ষিক ব্যবসা পরিকল্পনা কর্মশালা ২০২৬” কোম্পানির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তারেক এফসিএ -এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কোম্পানির চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ এবং রিয়াজ উদ্দিন আহমেদ।

উপস্থিত ছিলেন কনসালটেন্ট ও হেড অব মার্কেটিং জয়নাল আবেদিন ভুঁঞা, ডিএমডি একেএম রকিবুল হাসান, ইভিপি ও হেড অব পিএইচএস নিজাম উদ্দিন (আনিস), এসভিপি সাজেদুল ইসলাম সহ কোম্পানির উর্দ্বতন কর্মকর্তাগন।

অনুষ্ঠানে ৩ ক্যাটাগরিতে সর্বোচ্চ ১ম বর্ষ প্রিমিয়াম অর্জনকারী জোন ইনচার্জগনকে পুরস্কৃত করা হয়।


