down of head

কর্ণফুলী ইন্সুরেন্সের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

কর্ণফুলী ইন্সুরেন্স পি এল সি এর বার্ষিক সম্মেলন মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ সম্মেলন কক্ষে সম্প্রতি অনুষ্ঠিত হয়।

কর্ণফুলী ইন্সুরেন্স পি এল সি এর চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ সম্মেলনে প্রধান অতিথি এবং ভাইস চেয়ারম্যান জনাব নাসির উদ্দিন আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সম্মেলনে সভাপতি তো করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এ এন এম ফজলুল করিম মুন্সী। এছাড়া অন্যদের মধ্যে পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ ও উপস্থিত ছিলেন।

 

প্রধান অতিথির বক্তব্যে কোম্পানির চেয়ারম্যান নিজামু উদ্দিন আহমেদ সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে কোম্পানি বর্তমানে ক্রেডিট রেটিং এ এ অর্জন করায় এবং ২০২৪ সাল হতে ২০২৫ সালে প্রিমিয়াম আয় ১৬% বৃদ্ধি পাওয়ায় ম্যানেজমেন্টকে এবং সকল স্তরের কর্মকর্তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

 

এছাড়াও ২০২৫ সালের সরকারি ট্রেজারি বন্ড ও স্থায়ী আমানুত বৃদ্ধি পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন। সম্প্রতি বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ যে সকল নির্দেশনা প্রদান করেছে সে সকল নির্দেশনা তিনি সকলকে যথাযথভাবে মেনে চলার নির্দেশ দেন।

 

সম্মেলনে ২০২৫ সালের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য কোম্পানির কর্মকর্তা কর্মচারী ও শাখা সমূহ কে পুরস্কার প্রদান করা হয়।

সম্পর্কিত খবর