শিরোনাম
icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ
down of head

মিরপুরে বাসের অপেক্ষায় শত শত যাত্রী

রাজধানীর মিরপুরে দ্বিতীয় দিনের মতো চলছে পরিবহণ শ্রমিকদের ধর্মঘট। গণপরিবহণের জন্য সকাল থেকে শত শত যাত্রী বিভিন্ন পয়েন্টে দাঁড়িয়ে থাকলেও বাসের দেখা নেই। অনেকক্ষণ পর পর দু’একটি বাস এলে তাতে উঠতে যাত্রীদের ঠেলাঠেলি করতে দেখা গেছে। গন্তব্যে যাওয়ার জন্য বাস না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীসাধারণ।

সরেজমিন বুধবার সকালে মিরপুর ১০, ১১, ১২, কালশী, পূরবী, সিরামিক রোড ঘুরে দেখা যায়, অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানগামী যাত্রীরা বাসের জন্য অনেকক্ষণ ধরে ঠায় দাঁড়িয়ে রয়েছেন। অনেকে দিগ্বিদিক ছোটাছুটি করছেন; কিন্তু কোনো গাড়ি পাচ্ছেন না।

মিরপুর ১২ নম্বর থেকে হাতেগোনা দুয়েকটি বাস ছাড়লেও ওইসব বাস যাত্রীতে ঠাসা। মূল সড়কে কয়েশ বাস পার্কিং করে রাখা রয়েছে। ওই সব বাসের শ্রমিকরা সকাল থেকেই বিভিন্ন জায়গায় জড়ো হয়ে ধর্মঘট করছেন।
সকাল ৮টায় মিরপুর ১২ নম্বর পূরবী সিনেমা হলের সামনে ৩০-৪০ শ্রমিক জড়ো হয়ে মিরপুর ১০ নম্বর থেকে আসা কয়েকটি বাস থামিয়ে ওই বাসের যাত্রীদের নামিয়ে দেন। এতে যাত্রীদের সঙ্গে পরিবহণ শ্রমিকদের কয়েক দফা বাদানুবাদ হয়। সকাল সাড়ে ৮টায় পুলিশ এসে ওই স্থান থেকে শ্রমিকদের সরিয়ে দেয়। পরে শ্রমিকরা সড়কের আশপাশে ছড়িয়ে-ছিটিয়ে অবস্থান নেন।

এ সময় কথা হয় নাজমা আক্তার নামে এক গৃহিণীর সঙ্গে। তিনি বলেন, আমি মিরপুর ১২ নম্বরে যাব। সকাল ৮টায় পূরবী সিনেমা হলের সামনে শ্রমিকরা আমাদের বাস থেকে নামিয়ে দেন। আরও অনেক যাত্রী ছিল যারা উত্তরা, গুলশানে কর্মস্থলে যেতেন। বাস না থাকায় অনেকে হেঁটে রওনা দেন।

বেসরকারি ব্যাংক কর্মকর্তা নকিব খান বলেন, মতিঝিলে অফিসের কাজে যাওয়ার কথা। সকাল সাড়ে ৭টা থেকেই পূরবীর সামনে বাসের জন্য দাঁড়িয়ে রয়েছি। ১২ নম্বর থেকে দুয়েকটি বাস এলেও অনেক যাত্রী। বাসে ওঠা যায় না। আবার শ্রমিকরা বাস থেকে যাত্রী নামিয়ে দিচ্ছেন। সিএনজি অটোরিকশাও নেই। রিকশায় করে মতিঝিল যাব কিনা ভাবছি।

মিরপুর ১২ নম্বরের ট্রাফিক পরিদর্শক সোহেল রানা বলেন, শ্রমিকরা বাস না চালিয়ে আন্দোলন করছেন। সকাল থেকে কিছু বাস চললেও তা পরিমাণে খুবই কম। পূরবীর সামনে সকাল ৮টায় শ্রমিকরা জড়ো হয়ে বাস থেকে যাত্রী নামিয়ে দিলেও পুলিশ শ্রমিকদের সেখান থেকে সরিয়ে দেয়। তবে এ নিয়ে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

সম্পর্কিত খবর