শিরোনাম
icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ
down of head

মধ্য আকাশে অসুস্থ যাত্রীকে সেবা দিয়ে প্রশংসায় ভাসছেন মন্ত্রী

হঠাৎ মধ্য আকাশে অসুস্থ হওয়া সহযাত্রীর চিকিৎসা করে প্রশংসায় ভাসছেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী ভাগবত কারাড।

ইন্দিগোর একটি বিমানে মঙ্গলবার ঘটেছে এ ঘটনা। নিজের সহকর্মীর এ কাজে আপ্লুত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। তিনি ইন্দিগোর টুইট শেয়ার করে প্রশংসা করেছেন ভাগবতের। খরব টাইমস অব ইন্ডিয়ার।

ভাগবত কেন্দ্রীয় অর্থ মন্ত্রলালয়ের প্রতিমন্ত্রী। মহারাষ্ট্র থেকে তিনি রাজ্যসভার সদস্য নির্বাচিত হয়েছেন। মন্ত্রী ভাগবত পেশায় চিকিৎসক।

তিনি মঙ্গলবার দিল্লি থেকে মুম্বাই যাচ্ছিলেন ইন্দিগোর বিমানে। মাঝপথে বিমানের এক যাত্রী অসুস্থ হয়ে পড়েন। তা দেখে ওই ব্যক্তির চিকিৎসা করেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী।

অসুস্থ যাত্রীকে পরীক্ষা করে মন্ত্রী বলেন, ওই ব্যক্তির রক্তচাপ কমে গিয়েছিল। খুব ঘামছিলেন। এখন ঠিক আছেন। মন্ত্রীর পরামর্শ অনুযায়ী গ্লুকোজ খাওয়ানোর পরেই সুস্থ হন বিমানের ওই যাত্রী।

ইন্দিগো নিজেদের অফিসিয়াল টুইটার হ্যান্ডল থেকে গোটা ঘটনার কথা বলে ধন্যবাদ জানিয়েছে কেন্দ্রীয় মন্ত্রীকে। সেই টুইট শেয়ার করে মোদি লিখেছেন— হৃদয়ে তিনি সর্বদা চিকিৎসক। দারুণ কাজ আমার সহকর্মীর।

সম্পর্কিত খবর