শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

মানুষটি এতো দ্রুত চলে যাবেন ভাবিনি: বুবলী

বাংলা সিনেমা ও নাটকের পরিচিত মুখ অভিনেত্রী গুলশান আরা আহমেদ মারা গেছেন। মঙ্গলবার ভোর ৬টা ৪০ মিনিটে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক এম রাহিম।

তিনি বলেন, ‘অভিনেত্রী শুলশান আরা আহমেদ আজ সকালে ইন্তেকাল করেছেন। সর্বশেষ মুক্তিপ্রাপ্ত জংলি সিনেমায় অভিনয় করেন তিনি। শুলশান আরা আজীবন আমাদের পরিবারেরই একজন হয়ে থাকবেন।’

সবশেষে ‘জংলি’ সিনেমার নায়িকা শবনম বুবলীর মায়ের চরিত্রে অভিনয় করেছেন শুলশান আরা। পর্দার মায়ের মৃত্যুর খবরে বাকরুদ্ধ এই অভিনেত্রী।

শোক প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বুবলী লিখেছেন, “গুলশান আরা আন্টি আর নেই। কত স্মৃতি আন্টি আপনার সঙ্গে। এমনকি সদ্য মুক্তিপ্রাপ্ত ‘জংলি’ সিনেমাতেও আপনি পর্দায় আমার মা এর ভূমিকায় ছিলেন। কত স্নেহ করতেন আমাকে সবসময়। এতো তাড়াতাড়ি চলে গেলেন আন্টি। যেখানেই থাকুন ভালো থাকুন আন্টি। সবাই তাঁর আত্মার মাগফেরাতের জন্য দোয়া করি। আল্লাহ যেন আন্টিকে বেহেশত নসিব করেন।”

গুলশান আরা ২০০২ সালে বাংলাদেশ টেলিভিশনে তালিকাভুক্ত শিল্পী হিসেবে অভিনয় শুরু করেন। তিনি নিজেকে একজন চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। সেই ইচ্ছা থেকেই গুলশান আরা প্রথম অভিনয় করেন প্রয়াত এনায়েত করিম পরিচালিত ‘কদম আলী মাস্তান’ চলচ্চিত্রে।

এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। দর্শকদের উপহার দিয়েছেন ‘চরিত্র’, ‘ডনগিরি’, ‘ভালোবাসা আজকাল’, ‘পোড়ামন’ এর মতো জনপ্রিয় সব ছবি। সবশেষে এবার ঈদে মুক্তি পায় তার অভিনীত সিনেমা ‘জংলি’।

এসএস

সম্পর্কিত খবর