শিরোনাম
icon শীতের সবজি বাজারে, বিপাকে ক্রেতারা icon নভেম্বরেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম icon ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী icon স্বাস্থ্যবীমার দাবি পরিশোধ করল বেঙ্গল ইসলামী লাইফ icon যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের পিএইচপি শিপব্রেকিং ইয়ার্ড পরিদর্শন icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, ভর্তি ১,৮৮৬ জন icon প্রকৃতি পুনরুদ্ধারে ২৯৬ বিলিয়ন ডলার অর্থায়নের তাগিদ icon হঠাৎ কনের সাজে সাদিয়া আয়মান icon হামের উপসর্গে ৭ মৃত্যু, হাসপাতালে ১,৩১৫ জন icon পে-স্কেলে অর্থ মন্ত্রণালয়ের ৮ নির্দেশনা icon লেনদেনের শীর্ষে প্রাইম ব্যাংক icon সূচকের পতনে লেনদেন ৫৬৪ কোটি টাকার icon চট্টগ্রাম বন্দরে পাকিস্তানি ১০ কনটেইনার তামাক আটক icon জাপান সফর শেষে রাতে ফিরছেন প্রধানমন্ত্রী icon ইউনিক হোটেলের লভ্যাংশ ঘোষণা icon এস্কয়ার নিটের লভ্যাংশ ঘোষণা icon ভিএফএস থ্রেডের লভ্যাংশ ঘোষণা icon ফার কেমিক্যালের লভ্যাংশ ঘোষণা icon বেতন বৃদ্ধির দাবিতে রাজধানীতে শ্রমিক আন্দোলন icon জিবিবি পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon এসিআইয়ের লভ্যাংশ ঘোষণা icon হানিফের মৃত্যুদণ্ড, খান-আলী-আতার আমৃত্যু কারাদণ্ড icon সংকটে তাঁতশিল্প, বন্ধ প্রায় ১ লাখ তাঁত icon আইএমএফের ডিএমডি হচ্ছেন চীনা উপমন্ত্রী icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৫
down of head

ভেনেজুয়েলায় আবারও প্রেসিডেন্ট মাদুরো

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনে আংশিক ফলাফল ঘোষণা করা হয়েছে। ফলাফল অনুযায়ী প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো জয়ী হয়েছেন।

ন্যাশনাল ইলেক্টোরাল কাউন্সিলের (সিএনই) প্রধান মাদুরোর ঘনিষ্ঠ মিত্র এলভিস আমরোসো বলেছেন, ৮০ শতাংশ ভোট গণনায় প্রেসিডেন্ট মাদুরো ৫১.২০ শতাংশ ভোট পেয়েছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বি পেয়েছেন ৪৪.০২ শতাংশ।

ভেনেজুয়েলার বিরোধী দল ভোট গণনায় ব্যাপক জালিয়াতির অভিযোগ করেছে এবং ফলাফলকে চ্যালেঞ্জ করার ঘোষণা দিয়েছে।

১১ বছর ক্ষমতায় থাকা মাদুরোকে অপসারণ করার জন্য এডমুন্ডো গঞ্জালেজের পিছনে ঐক্যবদ্ধ হয়েছিলেন বিরোধীরা।

বিরোধীরা তাদের সারা দেশে হাজার হাজার পর্যবেক্ষক নিয়োগ করেছিল। তবে গঞ্জালেজের নেতৃত্বাধীন জোটের একজন মুখপাত্র বলেছেন, অনেক ভোটকেন্দ্রে তাদের পর্যক্ষেকদের বের হয়ে যেতে বাধ্য করা হয়েছে।

সরকার ভোট চুরি করার চেষ্টা করবে এমন আশঙ্কার মধ্যে বিরোধীরা ভোটকেন্দ্রে নজরদারি রাখার জন্য সমর্থকদেরও আহ্বান জানিয়েছিল।

ভেনেজুয়েলায় ভোট হয় ইলেকট্রনিক পদ্ধতিতে। ভোটাররা একটি ভোটিং মেশিনে তাদের পছন্দের প্রার্থীকে বরাদ্দ করা একটি বোতামে চাপ দেন।

ইলেকট্রনিক ফলাফল সিএনই সদর দপ্তরে পাঠানো হয়, তবে মেশিনটি একটি কাগজের রসিদও প্রিন্ট করে যা পরে একটি ব্যালট বাক্সে রাখা হয়।

এন এস

সম্পর্কিত খবর