শিরোনাম
icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ
down of head

ভিয়েতনামে মজুদ কমায় বেড়েছে কফির দাম

এক সপ্তাহ আগের তুলনায় ভিয়েতনামে কফির দাম বেড়েছে। ইন্টারকন্টিনেন্টাল এক্সচেঞ্জে রোবাস্তা কফির দাম বৃদ্ধি ও অভ্যন্তরীণ সরবরাহ কমে আসায় এমনটা দেখা গেছে বলে জানান ব্যবসায়ীরা। অন্যদিকে ইন্দোনেশিয়ায় কফির মজুদ বাড়ছে বলেও জানা যায়। খবর বিজনেস রেকর্ডার।

ভিয়েতনামের শীর্ষ কফি উৎপাদনকারী অঞ্চল সেন্ট্রাল হাইল্যান্ডের কৃষকরা এ সময় প্রতি ব্যাগ কফি বিক্রি করেন ৪১ হাজার ৪০০ থেকে ৪৩ হাজার ১০০ ডং (১ ডলার ৭৮ সেন্ট থেকে ১ ডলার ৮৬ সেন্ট)। গত সপ্তাহে প্রতি ব্যাগ কফির দাম ছিল ৪০ হাজার ৬০০ ডং থেকে ৪১ হাজার ৭০০ ডং। লন্ডন ইন্টারকন্টিনেন্টাল এক্সচেঞ্জে সেপ্টেম্বরে সরবরাহের জন্য কফির দাম বেড়েছে ১ শতাংশ বা ২৯ ডলার। বুধবার ইন্টারকন্টিনেন্টাল এক্সচেঞ্জে প্রতি টন কফির দাম দাঁড়ায় ২ হাজার ১৩৯ ডলার।

ভিয়েতনামের এক ব্যবসায়ী জানান, কফির বৈশ্বিক মূল্যবৃদ্ধি ও মৌসুমের শেষ নাগাদ অভ্যন্তরীণ মজুদের পরিমাণ সীমিত হয়ে আসায় গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে পানীয় পণ্যটির দাম বেড়েছে। আবহাওয়া কফির গাছের জন্য অনুকূল হলেও গত সপ্তাহে ডাকলাকের বেশকিছু স্থানে বন্যা দেখা গেছে।

তবে এ সময়ে ভিয়েতনামে ৫ শতাংশ কালো ও ব্রোকেন-গ্রেড ২ রোবাস্তা কফির দাম কিছুটা কমেছে। চলতি সপ্তাহে উল্লিখিত মানের কফির দাম প্রতি টন দাঁড়িয়েছে ২৩০-২৪০ ডলার। গত সপ্তাহে একই মানের কফির দাম ছিল ২৫০-২৭০ ডলার।

সম্পর্কিত খবর