শিরোনাম
icon গোলাপি আভায় জয়া আহসান icon জাপানে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির ইঙ্গিত icon রোমানিয়ার প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন icon বিমানের রিয়াদ-দাম্মাম ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত বন্ধ icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ২,২৪৯ icon ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন icon গোলাপি জার্সিতে পাকিস্তান icon কম দামে এলএনজি কিনবে সরকার icon সূচকের পতন, লেনদেন ৪৩০ কোটি টাকা icon গ্যাস সংকটে আবারও বন্ধ যমুনা সার কারখানা icon ব্রিটিশ আমেরিকান টোবাকোর বোর্ড সভা ২৮ অক্টোবর icon আফতাব অটোর বোর্ড সভা ২৯ অক্টোবর icon ওয়াটা কেমিক্যালের বোর্ড সভা ২৮ অক্টোবর icon মেঘনা সিমেন্টের বোর্ড সভা ২৮ অক্টোবর icon রহিমা ফুডের বোর্ড সভা ২৭ অক্টোবর icon অলটেক্স ইন্ডাস্ট্রিজের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সোনার বাংলা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সাইবার হামলায় জনতা ব্যাংকের ওয়েবসাইট icon বসুন্ধরা পেপারের বোর্ড সভা ২৮ অক্টোবর icon বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের বোর্ড সভা ২৭ অক্টোবর icon সামিট পাওয়ারের বোর্ড সভা ২৭ অক্টোবর icon সাইনপুকুর সিরামিকসের বোর্ড সভা ২৯ অক্টোবর icon ইউনিক হোটেলের বোর্ড সভা ২৮ অক্টোবর icon ইন্দো-বাংলা ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর icon বেক্সিমকো ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর
down of head

ভাসানচরে রোহিঙ্গা স্থানান্তর সফল হবে

জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো বলেছেন, ভাসানচরে রোহিঙ্গা স্থানান্তর সফল হবে। তিনি বলেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য মিয়ানমারের ওপর আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ অব্যাহত রাখা প্রয়োজন।

আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোমেটিক করেসপনডেন্টস অব বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত আলোচনায় নাওকি ইতো এসব কথা বলেন।

জাপানের রাষ্ট্রদূত বলেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য রাখাইনে সহায়ক পরিবেশ থাকা জরুরি। সেখানে সেনা অভ্যুত্থানের কারণে খুব শিগগির রোহিঙ্গা প্রত্যাবাসন কঠিন হয়ে পড়েছে।

নাওকি ইতো আরও বলেন, নভেম্বরে কোভ্যাক্সের মাধ্যমে বাংলাদেশকে আরও টিকা পাঠাবে জাপান। গত জুলাই ও আগস্ট মাসে বাংলাদেশকে অ্যাস্ট্রাজেনেকার ৩০ লাখ টিকা উপহার দিয়েছে জাপান।

এ ছাড়া সন্ত্রাসবাদ দমনে সহায়ক নানা ধরনের সামগ্রী জাপান উপহার পাঠাবে বলেও জানান নাওকি ইতো। তিনি বলেন, হলি আর্টিজান বেকারিতে হামলার পর সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশকে নানাভাবে সহযোগিতা দিচ্ছে জাপান। এর অংশ হিসেবে এ বছরের শেষে বা আগামী বছরের শুরুতে এসব সামগ্রী পাঠানো হবে।

এ বছরের শেষে বা আগামী বছরের শুরুতে নিবিড় পরিচর্যা কেন্দ্রসহ (আইসিইউ)বাংলাদেশের হাসপাতালের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি পাঠানো হবে বলেও জানান জাপানের রাষ্ট্রদূত। নভেম্বরে কোস্টগার্ডকে টহল জাহাজ উপহার পাঠাচ্ছে জাপান।

সম্পর্কিত খবর