শিরোনাম
icon জিবিবি পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon এসিআইয়ের লভ্যাংশ ঘোষণা icon হানিফের মৃত্যুদণ্ড, খান-আলী-আতার আমৃত্যু কারাদণ্ড icon সংকটে তাঁতশিল্প, বন্ধ প্রায় ১ লাখ তাঁত icon আইএমএফের ডিএমডি হচ্ছেন চীনা উপমন্ত্রী icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৫ icon অগ্নি সিস্টেমসের লভ্যাংশ ঘোষণা icon জেনেক্স ইনফোসিসের লভ্যাংশ ঘোষণা icon খুলনা পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon ভরিতে বাড়ল সোনার দাম icon ৮ অঞ্চলে ঝড়ের আভাস icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস
down of head

ভারত বলছে পাকিস্তান সেনাপ্রধানের বক্তব্য দায়িত্বজ্ঞানহীন

পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির দুই মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্র সফরে গেছেন। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এক নৈশভোজে পাকিস্তানের সেনাপ্রধানের বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে ভারত।

আজ (১১আগস্ট) এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, যুক্তরাষ্ট্র সফররত পাকিস্তানের সেনাপ্রধানের বক্তব্য আমাদের নজরে এসেছে। আসিম মুনিরের মন্তব্য ‘দায়িত্বজ্ঞানহীন’।

বিবৃতিতে পারমাণবিক অস্ত্রের হুমকি দেওয়াকে পাকিস্তানের ‘চিরচেনা কৌশল’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, আন্তর্জাতিক সম্প্রদায় এ ধরনের মন্তব্যের অন্তর্নিহিত দায়িত্বজ্ঞানহীনতার বিষয়টি নিজেরাই মূল্যায়ন করতে পারছে। এতে দীর্ঘদিনের সন্দেহ আরও দৃঢ় হয়েছে। যে দেশে সেনাবাহিনী সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে হাত মিলিয়ে চলে, তাদের কাছে পারমাণবিক অস্ত্রের নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধান কতটা নিরাপদ, তা নিয়ে সন্দেহ আছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, বন্ধুত্বপূর্ণ তৃতীয় কোনো দেশের (যুক্তরাষ্ট্রে) মাটিতে এ ধরনের মন্তব্য করা অত্যন্ত দুঃখজনক।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ভারত ইতিমধ্যে স্পষ্ট করে দিয়েছে, পারমাণবিক হুমকির সামনে মাথা নোয়াবে না। আমরা আমাদের জাতীয় নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ অব্যাহত রাখব।

ভারতের বিরোধী দল কংগ্রেসও সোমবার পাকিস্তান সেনাপ্রধানের বক্তব্যের নিন্দা জানিয়েছে। কংগ্রেস বলেছে, অবাক লাগে যে যুক্তরাষ্ট্র এমন একজনকে বিশেষ সম্মান দিচ্ছে।

সম্পর্কিত খবর