বডি জায়েদের দরজা বাঁকা; এডিটেড ছবিতে ট্রলের বন্যা
সম্প্রতি মিডিয়ায় আলোচনার শীর্ষে উঠে এসেছে ঢালিউডের বহুল সমালোচিত অভিনেতা জায়েদ খানের এডিট করা এক ছবি। জায়েদ নিজের ফেসবুক প্রোফাইলে একটি ছবি শেয়ার করেছেন যেখানে তাকে দুই হাতে ডাম্বেল নিয়ে ব্যায়াম করতে দেখা গেছে। তবে হাতের মাসল দেখাতে গিয়েই বিপত্তির শুরু।
তবে নেটনাগরিকদের দাবি, জায়েদ খান ছবিটিতে নিজের শরীর বিশেষ করে মাসল বা বাইসেপ এডিট করে প্রকাশ করেছেন। ছবির ব্যাকগ্রাউন্ডের দিকে দৃষ্টি আকর্ষণ করে অনেকে বলছেন, শরীরের মাসল বাড়াতে গিয়ে পেছনের দরজাটিও বাঁকা হয়ে গেছে। কেউ কেউ সরাসরি প্রশ্ন তুলেছেন ছবির সত্যতা নিয়ে।
জায়েদের শেয়ারকৃত ছবির কমেন্ট বক্সে একজন মন্তব্য করেন, “কেউ দরজার দিকে তাকাও”, আরেকজন লেখেন, “ভাইয়ের হাত তো পায়ের চেয়েও বড়।” আবার অনেকেই দরজার অংশটি মার্ক করে দিয়ে মজা করে লিখেছেন, “ব্যাকগ্রাউন্ডটাও ঠিক করুন।”
ইতোমধ্যে ছবিটির ওপর ভিত্তি করে তৈরি হচ্ছে বিভিন্ন রকমের মিম, এবং তা মুহূর্তেই ছড়িয়ে পড়েছে বিভিন্ন স্যোশাল সাইটে যা রীতিমতো হাসির খোরাক যোগাচ্ছে। ব্যায়ামরত জায়েদের এই ছবিকে ঘিরে সামাজিক মাধ্যমে তৈরি হয়েছে হাস্যরসের নানা উপকরণ, যা নেটিজেনদের বিনোদনের মাত্রা বাড়িয়ে দিয়েছে।


