শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

ব্রেকাপ হচ্ছে আদিত্য আর অনন্যার!

বলিউড তারকা আদিত্য রায় কাপুর ও অনন্যা পাণ্ডের প্রেমের কথা এখনো কারো অজানা নয়। এই তো মাস দেড়েক আগেও অনন্ত আম্বানির জামনগরের অনুষ্ঠানে একসঙ্গে দেখা গিয়েছিল তাদের। এছাড়া বিদেশে একসঙ্গে ছুটিও কাটিয়েছেন বহুবার। কিন্তু হুট করেই তাদের সম্পর্ক ভাঙ্গনের গুঞ্জন।

দুই তারকার এক ঘনিষ্ঠ বন্ধু নাকি বলিউড সংবাদমাধ্যমের কাছে জানিয়েছেন, গত এক মাস আগেই আদিত্য-অনন্যার সম্পর্কে ফাটল ধরেছে। সবই ঠিকঠাক চলছিল ওঁদের মধ্যে। আচমকাই ওঁদের প্রেম বিচ্ছেদের খবরে নাকি বন্ধুমহল ভীষণ অবাক হয়েছেন! যদিও তারা একে-অপরের প্রতি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে।

গত মাসে অনন্যা পাণ্ডের ইনস্টাগ্রম স্টোরি দেখেই বিচ্ছেদের জল্পনার সূত্রপাত। অভিনেত্রী লিখেছিলেন, যদি সে সত্যিই তোমার হয়ে থাকে, তাহলে তুমি যতই দূরে ঠেলো না কেন, সে ফিরবেই তোমার কাছে। নইলে তোমাকে ভবিষ্যতের জন্য শিক্ষামূলক পাঠ দিয়ে যাবে।

আদিত্য-অনন্যার ২ বছরের সম্পর্ক একাধিকবার সংবাদের শিরোনামে এসেছে। রাতবিরেতে তাঁদের লুকিয়ে ডেটিংয়ে যাওয়ার ছবিও ধরা পড়েছিল পাপারাজ্জিদের ক্যামেরায়। অনন্যার বাবা চাঙ্কি পাণ্ডেরও বেজায় পছন্দ ছিল আদিত্য রায় কাপুরকে। তবুও কেন বিচ্ছেদ ঘটল?

এদিকে সম্প্রতি রাতবিরেতে ‘প্রাক্তন’ শ্রদ্ধা রায় কাপুরের বাড়ি থেকে বেরতে দেখা গিয়েছে আদিত্যকে। তাহলে কি পুরনো প্রেমের জেরেই এই ভাঙন?

এন এস

সম্পর্কিত খবর