শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

ব্রিটেনে যাচ্ছেন মিজানুর রহমান আজহারী

 

জনপ্রিয় ইসলামী বক্তা ও প্রসিদ্ধ মুফাসসির আলেম মিজানুর রহমান আজহারী প্রথমবারের মতো ব্রিটেন আসছেন একটি ইসলামিক কনফারেন্সে যোগ দিতে। ব্রিটিশ বাংলাদেশী স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আইওন টেলিভিশনের আমন্ত্রণে তিনি লন্ডন ছাড়াও লন্ডনের বাইরের কয়েকটি শহরে ইসলামিক কনফারেন্সে যোগ দেবেন।

মিজানুর রহমান আজহারীর আগমনের খবরে ব্রিটিশ বাংলাদেশী কমিউনিটিতে উচ্ছ্বাস বিরাজ করছে। তার সম্মেলনে যোগ দিতে অনেক বাংলাদেশী নানা ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছেন। অনেকেই তার সম্মেলনে যোগ দিতে আগ্রহী হলেও আয়োজকরা মনে করছেন সবাইকে সুযোগ দিতে সক্ষম হবেন না। আগামী ৩১ অক্টোবর লন্ডনে দুপুর ১টা থেকে ৪টা এবং বিকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত দু‘টি সম্মেলনে তার যোগ দেয়ার কথা রয়েছে। এছাড়া লন্ডনের বাইরে বার্মিংহাম, ওল্ডহাম, লোটন, লেইস্টার ও কার্ডিফে মিজানুর রহমান আজহারী ইসলামিক সম্মেলনে যোগ দিবেন বলা জানা গেছে।

মিজানুর রহমান আজহারীর আগমন উপলক্ষে আইওন টেলিভিশনের নানা প্রস্তুতির বিষয়ে জানিয়েছেন হেড অব কমিউনিকেশন এস এইচ সোহাগ। তিনি জানান, আইওন টেলিভিশনের কিরাত প্রতিযোগিতা‘২০২১-এর গ্র্যান্ড ফাইনাল উপলক্ষে ইসলামিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানেই মিজানুর রহমান আজহারীকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমাদের সাথে চ্যারিটি পার্টনার হিসেবে থাকবে ডিএইচ ফাউন্ডেশন।

এদিকে মিজানুর রহমান আজহারীর ইসলামিক সম্মেলনে যোগ দিতে হাজার হাজার ব্রিটিশ বাংলাদেশী কমিউনিটির মানুষ যোগযোগ করছে আইওন টেলিভিশনের সাথে। আইওন টেলিভিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, অনলাইনে ইভেন্ট ব্রাইটে টিকেট বুকিং দিয়েই এই প্রখ্যাত ইসলামিক বক্তার বক্তব্য শোনা যাবে। মিজানুর রহমান আজহারীর ব্রিটেন সফর বিষয়ে বিস্তারিত জানতে আইওন টেলিভিশনে চোখ রাখতে অনুরোধ করা হয়েছে।

 

সম্পর্কিত খবর