শিরোনাম
icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন icon সিকদার ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon পদ্মা অয়েলের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon কপারটেকের লভ্যাংশ ঘোষণা icon ক্রাউন সিমেন্টের লভ্যাংশ ঘোষণা icon তসরিফা ইন্ডাস্ট্রিজের লভ্যাংশ ঘোষণা icon বেঙ্গল উইন্ডসোর লভ্যাংশ ঘোষণা icon রহিম টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon কফির কাপে ক্যাজুয়াল লুকে পূর্ণিমা icon জাপানি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর icon কে এন্ড কিউয়ের লভ্যাংশ ঘোষণা icon রানার অটোমোবাইলসের লভ্যাংশ ঘোষণা icon এডভেন্ট ফার্মার লভ্যাংশ ঘোষণা icon সাইনপুকুর সিরামিকসের লভ্যাংশ ঘোষণা icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৩ icon দ্বিপক্ষীয় বৈঠকে তারেক রহমান-সানায়ে তাকাইচি icon আস্থা লাইফের ২৮ লাখ টাকার বীমা দাবি নিষ্পত্তি icon প্রোটেক্টিভ ইসলামী লাইফের ৫ লাখ টাকার মৃত্যুদাবির চেক হস্তান্তর icon রমজানের আগে নিত্যপণ্যের আমদানি ও এলসি বৃদ্ধি icon জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি icon ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, ভর্তি ২২১৮
down of head

ব্যাংক অব আমেরিকাকে ২২৫ মিলিয়ন ডলার জরিমানা

করোনা মহামারী সময় বেকারদের আর্থিক সুবিধা প্রদানে অব্যবস্থাপনার দায়ে ব্যাংক অব আমেরিকাকে ২২৫ মিলিয়ন ডলার জরিমানা করেছে যুক্তরাষ্ট্রের দুটি ব্যাংক নিয়ন্ত্রক কর্তৃপক্ষ। অনিয়মের দায়ে ব্যাংকটিকে জরিমানাকারী প্রতিষ্ঠান দুটি হলো যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের স্বাধীন সংস্থা কম্পট্রোলার অব কারেন্সি (ওসিসি) এবং কনজিউমার ফাইন্যান্সিয়াল প্রটেকশন ব্যুরো (সিএফপিবি)। ওসিসি এবং সিএফপিবি বলছে, মহামারীকালে ২০২০-২১ সালে জবলেস বেনিফিট চাওয়া হাজারো মানুষের প্রিপেইড কার্ড অ্যাকাউন্ট উপযুক্ত কারণ ছাড়াই স্থগিত করেছে ব্যাংকটি। খবর রয়টার্স

জরিমানা ছাড়াও ব্যাংকটিকে ক্ষতিগ্রস্ত ভোক্তাদের চিহ্নিত করার খরচ জোগানোর নির্দেশ দেয়া হয়েছে। সিএফপিবির অনুমান, এতে ব্যাংকটির খরচ দাঁড়াবে শত মিলিয়ন ডলারের বেশি।

মহামারী চলাকালীন বেকারত্বের দাবি বেড়ে যাওয়ায়, সিএফপিবি জানিয়েছে যে ব্যাংকটি ১২টি রাজ্যের প্রিপেইড বেকার সুবিধা ডেবিট কার্ডগুলো পরিচালনা করে। তাদের কাজের সুবিধার্থে একটি স্বয়ংক্রিয় জালিয়াতি ফিল্টার প্রয়োগ করেছে ব্যাংক অব আমেরিকা। ফলে হাজার হাজার কার্ডধারীর অ্যাকাউন্টগুলো ভুলভাবে স্থগিত হয়ে গেছে।

নিয়ন্ত্রক কর্তৃপক্ষ আরো জানিয়েছে, উদ্বেগের বিষয় হলো এসব স্থগিতকৃত কার্ডগুলো পুনরায় চালু করা ক্ষতিগ্রস্ত মানুষের জন্য কঠিন করে তুলেছে ব্যাংক কর্তৃপক্ষ। কেননা, তাদের কলসেন্টারগুলোয় পর্যাপ্ত লোকবলের অভাব এবং বিষয়টির সমাধান করতে মানুষকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে।

সিএফপিবি ডিরেক্টর রোহিত চোপড়া বলেন, যখন মহামারী আঘাত হানে তখন করদাতারা পরিবার এবং ছোট ব্যবসার জন্য প্রয়োজনীয় তহবিল বিতরণ করার জন্য ব্যাংকের ওপর নির্ভর করে, যাতে অর্থনীতির ধসে পড়া রক্ষা করা যায়। ব্যাংক অব আমেরিকা তার আইনি বাধ্যবাধকতা মেনে চলতে ব্যর্থ হয়েছে।

সম্পর্কিত খবর