শিরোনাম
icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন icon সিকদার ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon পদ্মা অয়েলের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon কপারটেকের লভ্যাংশ ঘোষণা icon ক্রাউন সিমেন্টের লভ্যাংশ ঘোষণা icon তসরিফা ইন্ডাস্ট্রিজের লভ্যাংশ ঘোষণা icon বেঙ্গল উইন্ডসোর লভ্যাংশ ঘোষণা icon রহিম টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon কফির কাপে ক্যাজুয়াল লুকে পূর্ণিমা icon জাপানি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর icon কে এন্ড কিউয়ের লভ্যাংশ ঘোষণা icon রানার অটোমোবাইলসের লভ্যাংশ ঘোষণা icon এডভেন্ট ফার্মার লভ্যাংশ ঘোষণা icon সাইনপুকুর সিরামিকসের লভ্যাংশ ঘোষণা icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৩ icon দ্বিপক্ষীয় বৈঠকে তারেক রহমান-সানায়ে তাকাইচি icon আস্থা লাইফের ২৮ লাখ টাকার বীমা দাবি নিষ্পত্তি icon প্রোটেক্টিভ ইসলামী লাইফের ৫ লাখ টাকার মৃত্যুদাবির চেক হস্তান্তর icon রমজানের আগে নিত্যপণ্যের আমদানি ও এলসি বৃদ্ধি icon জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি
down of head

আন্তর্জাতিক বাজারে টানা পাঁচ সপ্তাহ কমেছে স্বর্ণের দাম

আন্তর্জাতিক বাজারে ২০১৮ সালের পর টানা পাঁচ সপ্তাহ ধরে স্বর্ণের দরপতনের ঘটনা ঘটেছে। ডলারের অব্যাহত মূল্যবৃদ্ধির কারণেই চাপের মুখে পড়েছে মূল্যবান ধাতুটির বাজার। চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির কারণে স্বর্ণ বাজার আরেক দফা ধাক্কা খেয়েছে। খবর ব্লুমবার্গ।

ধারণা করা হচ্ছে, স্বর্ণের এ দরপতন ফেডারেল রিজার্ভ ব্যাংককে তাদের আগ্রাসী মুদ্রানীতি আরো জোরদার করতে উৎসাহিত করবে। উচ্চমূল্যের চাপ নিয়ন্ত্রণে চেষ্টা করছে ফেডারেল রিজার্ভ। স্বর্ণের সুদ নেই। তদুপরি ডলার নিয়ন্ত্রিত বাজার ব্যবস্থায় মারাত্মক ভোগান্তি তৈরি হয় যখন সেটির দাম বেড়ে যায়।

তথ্য বলছে, বৃহস্পতিবার স্পট মার্কেটে স্বর্ণের প্রতি আউন্সের মূল্য দাঁড়ায় ১ হাজার ৭০০ ডলারেরও কম। চলতি বছর এটি স্বর্ণের সর্বনিম্ন দাম। তবে গতকাল ধাতুটির দাম ১ হাজার ৭১২ ডলার ৪৪ সেন্টে স্থির ছিল। এর আগের দিন ধাতুটির দাম ১ হাজার ৭২৮ ডলার ৫৮ সেন্টে নেমে গিয়েছিল।

চলতি বছরে মার্চের পর থেকে এ ধাতুটির দাম কমেছে ১৭ শতাংশ। আর বিগত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে স্বর্ণের দাম কমেছে ১ দশমিক ৭ শতাংশ।

সম্পর্কিত খবর