বেপজা ও স্ট্যান্ডার্ড চার্টার্ডের মধ্যে চুক্তি স্বাক্ষর
রফতানি প্রক্রিয়াকরণ এলাকায় আরো বেশি বিনিয়োগ আকৃষ্ট করতে বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা) ও স্ট্যান্ডার্ড চার্টার্ডের মধ্যে গতকাল একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) আলী রেজা মজিদ এবং স্ট্যান্ডার্ড চার্টার্ডের এমডি ও করপোরেট কমার্শিয়াল অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিংয়ের ক্লায়েন্ট কভারেজ হেড এনামুল হক চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান ও স্ট্যান্ডার্ড চার্টার্ডের সিইও নাসের এজাজ বিজয়। আরো উপস্থিত ছিলেন বেপজার সদস্য (প্রকৌশল) মোহাম্মদ ফারুক আলম, সদস্য (অর্থ) নাফিসা বানু, নির্বাহী পরিচালক (প্রশাসন) মো. জাকির হোসাইন চৌধুরী, নির্বাহী পরিচালক (জনসংযোগ) নাজমা বিনতে আলমগীর, নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসাইন. নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মো. খুরশিদ আলম, নির্বাহী পরিচালক (রক্ষণাবেক্ষণ) রুহুল আমিন, নির্বাহী পরিচালক (নিরাপত্তা) লে. কর্নেল এএসএম কামরুজ্জামান প্রমুখ।



