শিরোনাম
down of head

নতুন উদ্যোক্তাদের জন্য ১০ বছরের কর অবকাশের প্রস্তাব

আগামী ২০২২-২৩ অর্থবছরের বাজেটে এসএমই খাতের নতুন উদ্যোক্তাদের ১০ বছরের জন্য কর অবকাশ সুবিধা দেয়ার প্রস্তাব দিয়েছে এসএমই ফাউন্ডেশন। এটিসহ প্রতিষ্ঠানটির পক্ষ থেকে তিন ক্যাটাগরিতে মোট ৫০টি প্রস্তাব দেয়া হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে গত সোমবার এ প্রস্তাব দেয়া হয়।

এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আগামী বাজেটের জন্য এ প্রস্তাব তুলে ধরেন এসএমই ফাউন্ডেশনের উপব্যবস্থাপনা পরিচালক সালাহ উদ্দিন মাহমুদ। বাজেট প্রস্তাবে ফাউন্ডেশনের পক্ষ থেকে কর কাঠামো সহজ ও যৌক্তিক করার কার্যক্রম বাস্তবায়নসহ আয়কর বিষয়ে ১২টি, মূল্য সংযোজন কর বিষয়ে ১২টি এবং শুল্ক বিষয়ে ২৬টি সুপারিশ তুলে ধরা হয়।

এসএমই ফাউন্ডেশনের বাজেট প্রস্তাবে আগামী অর্থবছরে আয়করের সর্বনিম্ন হার ১০ শতাংশ থেকে ৫ শতাংশে নামিয়ে আনার কথা বলা হয়েছে। একই সঙ্গে নারী ও তৃতীয় লিঙ্গের করদাতাদের করমুক্ত আয়সীমা যথাক্রমে ৫ লাখ ও ১০ লাখ টাকা করার প্রস্তাব দেয়া হয়েছে। এছাড়া এসএমই খাতের উদ্যোক্তাদের টার্নওভার করহার কমানোসহ মোট ৫০টি প্রস্তাব তুলে ধরা হয়।

সম্পর্কিত খবর