বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের চুক্তি
সম্প্রতি বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে অটোমেটেড চালান সিস্টেমের (এসিএস) মাধ্যমে ট্রেজারি চালান সংগ্রহবিষয়ক চুক্তি সই হয়েছে। বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের এমডি ও সিইও তারিক মোর্শেদ এবং বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগের মহাব্যবস্থাপক মো. ফোরকান হোসেন চুক্তিতে সই করেন। এ সময় দুই প্রতিষ্ঠানেরই ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। চুক্তি অনুযায়ী, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের সব শাখার মাধ্যমে বিভিন্ন সরকারি ফি ও রাজস্ব সংগ্রহ করে ট্রেজারিতে জমা করা যাবে। এছাড়া, এ প্রক্রিয়ার ফলে চালান রিয়েল টাইম যাচাই করা যাবে। ফলে চালানের যথার্থতা যাচাই করা সম্ভব হবে।



