শিরোনাম
icon কমার্স ব্যাংকের পর্ষদে দুই নতুন মুখ icon প্রগ্রেসিভ লাইফের বীমা ব্যবসা বন্ধ করেছে আইডিআরএ icon লভ্যাংশ প্রত্যাবাসন সহজ করল বাংলাদেশ ব্যাংক icon বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন icon হামের উপসর্গে ৬ মৃত্যু, শনাক্ত ১,৩১৮ icon বাংলাদেশে ৫ কোটি ৮০ লাখ কর্মী অনানুষ্ঠানিক খাতে icon চার মাসে রেমিট্যান্স বেড়েছে ১৪.৭ শতাংশ icon দর বৃদ্ধির শীর্ষে ওইমেক্স ইলেকট্রোড icon লেনদেনের শীর্ষে এনভয় টেক্সটাইলস icon সূচকের পতনে বেড়েছে লেনদেন icon জেএমআই সিরিঞ্জসের বোর্ড সভা ১২ নভেম্বর icon এটলাস বাংলাদেশের বোর্ড সভা ১০ নভেম্বর icon মেঘনা পেট্রোলিয়ামের বোর্ড সভা ১১ নভেম্বর icon বিএসআরএম স্টীলের বোর্ড সভা ১১ নভেম্বর icon খান ব্রাদার্সের বোর্ড সভা ১০ অক্টোবর icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫৪৯ icon আগামী বছর বাড়ছে বিদ্যুৎ সরবরাহ: প্রধানমন্ত্রী icon সূচকের পতনে চলছে লেনদেন icon ডি-৮ বাণিজ্য বাধা দূর করতে এফটিএ-পিটিএর তাগিদ icon ৬৮১ কারখানায় উৎপাদন ব্যাহত, বিক্ষোভ শ্রমিকরা icon ওয়াইম্যাক্স ইলেকট্রোডের লভ্যাংশ ঘোষণা icon মেঘনা পেট্রোলিয়ামের লভ্যাংশ ঘোষণা icon সোলার এক্সপো-২০২৬ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী icon আইসিসির নিষেধাজ্ঞায় আইরিশ ক্রিকেটার icon বিটিএমএর ভারপ্রাপ্ত সভাপতি শামীম ইসলাম
down of head

বেগুন-শিম চড়া, বাকিগুলো ৬০–৮০

গেল মাসের তুলনায় বাজারে সবজির দাম অনেকটাই কমে এসেছে। তবে মৌসুম না হওয়ার অজুহাতে এখনও বাজারে বেগুন, শিম, গাজর, বরবটি, টমেটো ১০০ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। বর্তমান বাজারে এই সবজিগুলোরই দাম তুলনামূলক বেশি। বাকি সবজিগুলোর দাম প্রতি কেজি ৬০ থেকে ৮০ টাকার মধ্যে রয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির দামের এমন চিত্র দেখা গেছে।

আজকের বাজারে প্রতিকেজি টমেটো বিক্রি হচ্ছে ১৩০ টাকায়, কাঁচা মরিচ প্রতি কেজি ১২০ টাকা, পটল প্রতি কেজি ৬০ টাকা, শসা প্রতি কেজি ৬০ টাকা, করলা প্রতি কেজি ৮০ টাকা, বরবটি প্রতি কেজি ১০০ টাকা এবং ঝিঙা ও চিচিঙ্গা প্রতি কেজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

এ ছাড়া, কাঁকরোল প্রতি কেজি বিক্রি হচ্ছে ৮০ টাকায়, ঢ্যাঁড়স প্রতি কেজি ৬০ টাকা, শিম প্রতি কেজি ২০০ টাকা, পেঁপে প্রতি কেজি ৪০ টাকা, গাজর প্রতি কেজি ১৪০ টাকা, ধন্দুল প্রতি কেজি ৬০ টাকা, মুলা প্রতি কেজি ৮০ টাকা এবং বেগুন প্রতি কেজি ১২০ টাকায় বিক্রি হচ্ছে।

সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর মালিবাগ বাজারে বাজার করতে এসেছেন বেসরকারি চাকরিজীবী কামরুজ্জামান তমাল। তিনি বলেন, তুলনামূলক সবজির দাম কিছুটা কমেছে, তবে চার পাঁচ ধরনের সবজি দাম এখনো অতিরিক্ত বেশি, যেগুলো ১০০ থেকে ১৪০ টাকা প্রতি কেজি। বাকি সবজিগুলোর দাম এখন তাও তুলনামূলক ঠিক আছে, বর্তমান বাজারে অন্যান্য সবজি ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। সেই হিসাব করলে গত মাসে সবজির দাম আকাশচুম্বী ছিল, সেই তুলনায় এখন সবজির দাম কিছুটা কম যাচ্ছে।

সবজির দামের বিষয়ে রামপুরা বাজারের সবজি বিক্রেতা খাদিমুল ইসলাম বলেন, বেগুন, শিম, গাজর, বরবটি ও টমেটোর মৌসুম না হওয়ায় সরবরাহ কিছুটা কম রয়েছে। ফলে এই নির্দিষ্ট সবজিগুলোর দাম তুলনামূলক একটু বেশি। সবজিগুলো ১০০ টাকা থেকে শুরু করে ১৪০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। তবে অন্যান্য সবজির দাম আগের তুলনায় কমেছে। বাজারে অন্যান্য সব সবজি ৬০ টাকা থেকে শুরু করে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। যদি টানা বৃষ্টি না হয় তাহলে সবজির দাম এমনই থাকবে।

সম্পর্কিত খবর