শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

ইটভাটা মালিকদের মাথায় হাত 
বৃষ্টিতে ইট হয়ে গেল মাটির স্তুপ

ভোলানিউজ –  চারদিকে যখন একটু শীত জেঁকে বসতে শুরু করেছে, ঠিক তখন কার্তিক মাসের শেষ সপ্তাহে আকস্মিক বৃষ্টিতে এবং ঘুর্ণিঝড় বুলবুলের প্রভাবে ভোলা জেলার বিভিন্ন স্থানের ঘর বাড়ি, ফসলি জমির পাশপাশি ইটভাটার মালিকেরা বড় ধরনের লোকসানের মুখে পড়েছেন।

ইট ভাটা মৌসুমের শুরুতেই বৃষ্টি থেকে কাঁচা ইট রক্ষায় তেমন কোনো প্রস্তুতি ছিল না তাঁদের। পোড়ানোর জন্য প্রস্তুত রাখা কাঁচা ইট বৃষ্টিতে ভিজে এ লোকসানের শিকার হয়েছেন তাঁরা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, জেলার সাতটি উপজেলার অধিকাংশ ইট ভাটায় কোন শ্রমিক নেই। সাজানো কাঁচা ইটগুলো বৃষ্টির পানিতে গলে গেছে। কিছু ইট পলিথিন দিয়ে ঢাকার চেষ্টা হলেও ঘূর্ণিঝড় বুলবুল’র প্রভাবে শেষ রক্ষা হয়নি। টানা ২ দিনের বৃষ্টি ও জোয়ারের পানিতে ইট ভাটায় প্রস্তুতকৃত কাচা ইট গলে মাটির স্তুপে পরিণত হয়েছে।

ভাটা মালিকদের দাবী, প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ে উঠতে আমাদের আরো এক থেকে এক থেকে দেড় মাস সময় লেগে যাবে। রূপালী গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক জে আই সবুজ জানান, তাদের ২টি ইটভাটায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় প্রায় অর্ধ কোটি টাকা।

সোনালী ইটভাটার ব্যাবস্থাপনা পরিচালক বাহালুল করিম রুবেল বলে আমাদের ইটাভাটায় ক্ষয় ক্ষতির পরিমান অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। আমাদের পক্ষে ক্ষয় ক্ষতি কাটিয়ে উঠতে পারব কিনা তা জানিনা। আল্লাহর কাছে দোয়া করি আর যেন বড় প্রাকৃতিক দুর্যোগ না হয়।

ভোলার দৌলতখানের রংধনু ব্রিক ফিল্ডের কর্ণধার পারভেজ জানান, তাদের দুটি ফিল্ড ও কয়লার ডিপো সহ প্রায় ১ কোটি টাকা ক্ষতি হয়। ইটভাটা মালিকদের দাবী তাদের এ ক্ষয় ক্ষতির বিষয়টি যেন সরকার ও প্রশাসন সুদৃষ্টি দেয়।

এদিকে খান ইটভাটার ইটকাটার এক শ্রমিক বলেন, ঘূণিঝড় বুলবুল এর কারনে তাদের কাজ বন্ধ রয়েছে। তারা এখন মালিকদের কাছ থেকে অগ্রিম টাকা নিয়ে সংসার চালাচ্ছেন। রফিজল নামের এক ক্রেতা বলেন, তিনি বিদেশ থেকে তিন মাসের ছুটি নিয়ে দেশে এসেছেন নতুন ঘর নির্মাণ করবেন। কিন্তু ঘূর্ণিঝড় বুলবুলের কারনে ইটভাটা গুলোতে ইট পোড়াতে না পারার কারনে আমি যথাসময়ে কাজ শুরু করতে পারব না এবং এবং ইটের দাম বেড়ে যাওয়ার আশংকা করছি।

সম্পর্কিত খবর