শিরোনাম
icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ
down of head

বীমা আইন সংশোধন করতে চায় আইডিআরএ

বীমা আইন আরও যুগোপযোগী ও অধিকতর কার্যকরী করতে চায় বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) । এজন্য আগামী ২৪ এপ্রিলের মধ্যে সংশ্লিষ্ট অংশীজন, বিশেষজ্ঞ এবং জনসাধারণকে এ বিষয়ে মতামত পাঠাতে বলা হয়েছে।

বৃহস্পতিবার কর্তৃপক্ষের পরিচালক (আইন) মোহা. আবদুল মজিত স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি ইন্স্যুরেন্স একাডেমি, বিআইএ ও বিআইএফসহ সকল লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানিগুলোকে পাঠানো হয়েছে।

আইডিআরএ বলছে, বীমা খাতের উন্নয়নের স্বার্থে ও বীমা গ্রাহকদের স্বার্থ যথাযথ সংরেক্ষণের লক্ষ্যে এবং অন্যান্য আইনের সাথে সাংঘর্ষিক বিষয় বিবেচনায় নিয়ে বীমা আইন, ২০১০ কে আরও যুগোপযোগী ও অধিকতর কার্যকরী করতে এই সংশোধণের উদ্যোগ নেয়া হয়েছে।

আইনটি সংশোধনের লক্ষ্যে স্টেকহোল্ডারদের নিকট হতে বিভিন্ন সময়ে প্রাপ্ত মতামত এবং অন্যান্য দেশের আইন পর্যালোচনাপূর্বক এর বিভিন্ন ধারায় সংশোধন বা সংযোজন ও বিয়োজনের প্রস্তাবনা প্রস্তুত করা হয়েছে। প্রস্তুতকৃত সংশোধনীর খসড়া চূড়ান্ত করতে সংশ্লিষ্টদের মতামত পাঠাতে বলা হয়েছে।

মতামত পাঠাতে হবে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নির্ধারিত (ড়ভভরপবৎষধ@িরফৎধ.ড়ৎম.নফ) ই-মেইলে সফট কপি (মাইক্রোসফট ওয়ার্ডে নিকস ফন্টে) এবং হার্ডকপি (পিডিএফ) আকারে।

নির্ধারিত ই-মেইল ব্যতিত সরাসরি হার্ডকপি গ্রহণযোগ্য হবে না এবং আগামী ২৪ এপ্রিলের মধ্যে মতামত না পাওয়া গেলে এ বিষয়ে কারো আপত্তি বা মতামত নাই মর্মে কর্তৃপক্ষ কর্তৃক পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

 

এন এস

সম্পর্কিত খবর