শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

বিষাক্ত ফেনায় ছেয়ে গেছে যমুনা নদী

ভারতের দিল্লিতে যমুনা নদীতে ভয়ংকর দূষণ দেখা দিয়েছে। দূষণের জেরে নদীর সাদা ফেনায় ছেয়ে গেছে বলে সোমবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, হিন্দু ধর্মাবলম্বীদের ছট পূজার প্রথম দিন সোমবার যমুনার দূষিত পানিতেই পূণ্যস্নান সেরেছেন পূজারিরা। পূজারিরা যমুনা নদীর পানিতে পবিত্র মনে করেন।

ভারতের বিহার, ঝাড়খণ্ডও উত্তর প্রদেশের সীমান্তবর্তী এলাকার হাজার হাজার পুণ্যার্থী যমুনার চার দিনব্যাপী পূজার উৎসবের জন্য যমুনা নদীর তীরে সমাবেত হন। পূণ্যলাভের আশায় যমুনা নদীর পানিতে স্নান করেন তারা। ছটপূজার প্রথমদিনে পুণ্যার্থীদের দূষিত পানিতেই স্নান করতে দেখা যায়।

দূষিত পানিতে স্নান করার ফলে চর্মরোগের আশঙ্কায় ক্ষোভ প্রকাশ করেছেন পুণ্যার্থীরা। যমুনার দূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পরিবেশকর্মীরাও।

ভারতীয় বার্তা সংস্থা এএনআইয়ের প্রকাশ করা ছবি ও ভিডিওতে দেখা গেছে, দূষণের কারণে যমুনায় পানিই চোখে পড়ছে না, শুধু বিশাল আকারের সাদা ফেনা ভাসতে দেখা যাচ্ছে।

এ ব্যাপারে পরিবেশকর্মীরা জানান, যমুনার পানিতে অ্যামোনিয়া ও ফসফেটের মাত্রা অনেক বেড়ে গেছে। এছাড়া কল-কারখানার বর্জ্য পদার্থ যমুনা নদীর পানিতে অত্যধিক পরিমাণে মিশে যাওয়ার ফলেই দূষণ মারাত্মক আকার ধারণ করেছে। সেই কারণেই এরকম ফেনা দেখা যাচ্ছে।

নদীর পানির দূষণের মাত্রা নির্ধারণ করা হয় অ্যামোনিয়া দিয়ে। শনি ও রবিবার যমুনায় অ্যামোনিয়ার মাত্রা ছিল দুই দশমিক দুই পিপিএম।

দীপাবলির আগে দিল্লিতে বায়ুদূষণ মাত্রা ছাড়িয়েছিল। এবার ছটপূজার সময় যমুনাতেও দূষণ ছড়াল বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে।

 

 

সম্পর্কিত খবর