শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

বিয়ে করছেন তাপসী পান্নু

নতুন বছরে আবারও বলিউডে বিয়ের সানাই বাঁজছে। এবার বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন বলিউড অভিনেত্রী তাপসী পান্নু। ভারতের ব্যাডমিন্টন দলের ডাবলস কোচ ম্যাথিয়াস বোয়ের সঙ্গে ১০ বছরের প্রেমের সম্পর্ক তার। এবার জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন তারা।

শোনা গেছে, মার্চের শেষেই বিয়ে সেরে ফেলবেন তাপসী-ম্যাথিয়াস। ডেসটিনেশন ওয়েডিং হবে তাদের। প্রিয়াঙ্কা, ক্যাটরিনার মতো তাপসীরও রাজস্থানের উদয়পুরে বসবে বিয়ের আসর।

জমকালো আয়োজনে বিয়ে করলেও খুব বেশি অতিথি থাকবে না তাপসীর বিয়েতে। থাকবে না বলিউডের ভিড়। কাছের মানুষ ও পরিবারকে নিয়ে বিয়েটা সারবেন তারা।

শিখ পরিবারের মেয়ে তাপসী, অন্যদিকে তার হবু বর ক্যাথলিক। তাই শিখ ও খ্রিস্টান দুই রীতিতেই হবে বিয়ের অনুষ্ঠান।

খেলার মাঠেই প্রথম আলাপ তাপসী-ম্যাথিয়াসের। তখন দক্ষিণী ছবির পরিচিত মুখ তাপসী, বলিউডে পা রেখেছেন মাত্র। এরপর টুইটারে বন্ধুত্ব, ধীরে ধীরে তা গড়ায় প্রেমে।

 

ম্যাথিয়াস বোয়ে ডেনমার্কের বাসিন্দা। ২০১২ সালের অলিম্পিকে মেনজ সিঙ্গেলসে রুপা জিতেছিলেন তিনি। থমাস কাপ বিজয়ী ডেনমার্ক দলের সদস্য তিনি। ২০২০ সালে, ৩৯ বছর বয়সে পেশাদার ব্যাডমিন্টনকে বিদায় জানান ম্যাথিয়াস। পরে ভারতীয় ব্যাডমিন্টন দলের ডবলস কোচ হিসাবে যোগ দেন।

সম্পর্কিত খবর