শিরোনাম
মূল্যস্ফীতি কমে ৮.২৬%, খাদ্যবহির্ভূতে বেড়েছেট্রাস্ট লাইফের শেয়ার কারসাজি, তিন বিনিয়োগকারীকে জরিমানাবিশ্বব্যাংক-আইএমএফ সভা শুরু, ঋণ নিয়ে আলোচনাভয়ংকর স্বদেশ লাইফ: সব টাকা লুটে খাচ্ছে সিন্ডিকেট!ডেঙ্গুতে এক দিনে ভর্তি ২১৯৩, মৃত্যু ৪প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি বিনিয়োগকারীদের সাক্ষাৎদুই মাসে সঞ্চয়পত্রে বিনিয়োগে বড় বৃদ্ধিএসএমই অর্থায়ন ও কর্মসংস্থানে অগ্রাধিকারআড়াইহাজারে ৩ কোটি টাকার সুতা জব্দহামে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১,০৮৬ জনপ্রবাসীদের জন্য ব্যাংক হিসাবের নতুন নিয়ম, বাড়লো সুবিধাডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৩ডিএসইতে পিই রেশিও কমেছে দশমিক ৪৫ শতাংশপরিবহন ব্যয়ে বাড়ছে সবজির দামফের বাড়ল সোনার দাম
down of head

বিমানের প্রতিই যৌন আকর্ষণ বেশি তরুণীর, করতে চান বিয়েও!

মানুষ নয়। যৌন আকর্ষণ বস্তুর প্রতি। ২৩ বছরের এক তরুণী প্রেমে পড়ছেন বিমানের! জার্মানির বাসিন্দা ওই তরুণীর নাম সারাহ রোডো। একটি খেলনা বিমানের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি। বিমানে কোথাও যাওয়ার সময়ে তিনি প্রেমিকের কাছাকাছি আছেন বলেই মনে করেন। খবর মিররের।

যেকোনো বস্তুর প্রতি যৌন আকর্ষণকে ‘অবজেক্টোফিলিয়া’ বলে। ওই তরুণীরও সে প্রবণতাই রয়েছে। তবে মানুষের থেকে একেবারে বিচ্ছিন্ন নন তিনি। কিন্তু বিমানের সঙ্গে কাটানো সময়ই তার বেশি উপভোগ্য বলে মনে হয়।

মিরর জানিয়েছে, সারাহর কাছে ৫০টির মতো খেলনা বিমান রয়েছে। রাতে সেগুলোই তার শয্যাসঙ্গী হয় বলে তিনি জানিয়েছেন। বিমানের প্রতি তার এতই প্রেম যে, মাঝেমধ্যেই তিনি বিমানে ভ্রমণ করেন। দু’হাতে বিমানের ট্যাটুও আঁকিয়েছেন। এমনকি তিনি তার পছন্দের একটি বিমানকে বিয়ে করার স্বপ্নও দেখেন সারাহ।

জানা গেছে, বিমানই সারাহর জীবনে প্রথম প্রেম নয়। এর আগেও একটি এক্সপ্রেস ট্রেনের সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছিল তার। তারও আগে দু’জন পুরুষের সঙ্গেও প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন এই তরুণী। কিন্তু বুঝেছেন আসলে মানুষ নয়, বস্তুর প্রতিই তার যৌন আকর্ষণ সবচেয়ে বেশি এবং অনেক বেশি উত্তেজনার।

সারাহ জানিয়েছেন, অন্য কেউ তার এই ভালোবাসার অর্থ বুঝতে পারেন না। তবে তা নিয়ে তার কোনো আক্ষেপ নেই। তিনি চান, তার পছন্দের বিমান বোয়িং ৭৩৭-কে বিয়ে করে একটি সুস্থ এবং স্বাভাবিক জীবন কাটাতে।

সম্পর্কিত খবর