শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

বিবাহ ও তালাকের নিবন্ধন অনলাইনে

আইসিটি বিভাগের উদ্যোগে বিবাহ ও তালাক নিবন্ধনের জন্য অনলাইন সিস্টেম বন্ধন.গভ.বিডি শিগগিরই উন্মুক্ত করা হচ্ছে। এ অনলাইন প্ল্যাটফর্ম চালু হলে বাল্য বিবাহসহ অনেক সমস্যাই সমাধান হয়ে যাবে বলে মনে করছেন আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

সোমবার (১১ অক্টোবর) রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টার মিলনায়তনে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস-২০২১ উপলক্ষে ‘ডিজিটাল প্রজম্ম, আমাদের প্রজন্ম: বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে প্রযুক্তির ভূমিকা’ শীর্ষক সংলাপে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘বাল্যবিবাহ প্রতিরোধ করতে হলে প্রথমেই নারী সমাজের সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে। চিন্তার মনস্তাত্ত্বিক পরিবর্তন ছাড়া কোনও প্রযুক্তি বা প্রকল্প পরিকল্পনা কাজে লাগবে না।

ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহর সভাপতিত্বে সংলাপে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশের ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিস শাখার অ্যাডিশনাল ডেপুটি ইন্সপেক্টর জেনারেল মো. তবারক উল্লাহ, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. নোভা আহমেদ, আইএলও বাংলাদেশের ন্যাশনাল স্পেশালিস্ট অ্যান্ড প্রোগ্রাম কো-অর্ডিনেটর মনিরা সুলতানা, ম্যারেজ রেজিস্ট্রার সমিতির সভাপতি মুহাম্মদ আবদুল ওয়াহেদ প্রমুখ।

প্রতিমন্ত্রী মনে করেন আন্তরিকতা ও ভালোবাসার টেকসই প্রযুক্তি কাঠামোর মাধ্যমে দেশে কন্যা শিশুর বৈষম্য নিরসনে সাম্য আনা সম্ভব। এই কাঠামো তৈরি আছে জানিয়ে সবার সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

পলক জানান, গত চার বছরে ৩৩৩ নম্বরে শিশু বিয়ের বিষয়ে ১৮ হাজার কল হোয়াটসঅ্যাপে পাওয়া গেছে।

আইসিটি বিভাগের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ‘ডিজিটাল ভেরিফাইয়েবল আইডি, ডিজিটাল পেমেন্ট সিস্টেম, ইন্টার ডিজিটাল ভেরিফিকেশন সবই প্রস্তুত করা আছে। পরিচয় ডট গভের মাধ্যমে পরিচয় যাচাইয়ের ইন্টারঅপারেবল সিস্টেমও রেডি। ’

সম্পর্কিত খবর