শিরোনাম
২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু, ভর্তি ২০৮৯ফের বাড়ল এলপিজির দাম৯২% পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্যফারইস্ট ইসলামী লাইফের জমি দখলের অভিযোগদেলোয়ারের বিরুদ্ধে কঠোর হচ্ছে আইডিআরএব্যাংকিং অ্যাপ ব্যবহারকারী বেড়েছে ১ কোটি ৩৮ লাখদেড় ঘণ্টায় ৩ ভূমিকম্প, কাঁপল দেশমেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার ৭ গোলবিশ্ব অর্থনীতির ভারসাম্য এশিয়ার দিকে: সিপিডি চেয়ারম্যান৩-৪ গুণ দামে জ্বালানি কিনতে বাধ্য হচ্ছি: তথ্যমন্ত্রীহামে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১১৫৩ডিএসইতে পিই রেশিও কমেছে দশমিক ৭৯ শতাংশশাহজালালে আড়াই কোটির স্বর্ণ-সিগারেট আটকমাল্টার অস্বাভাবিক দামে ব্যবস্থা নেওয়ার নির্দেশ বাণিজ্যমন্ত্রীরবিডিনিউজের প্রধান সম্পাদক আর নেই
down of head

বিজিআইসি’র ৪০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানী পিএলসি. (বিজিআইসি)-এর ৪০ তম বার্ষিক সাধারণ সভা ২২ জুন ২০২৫ ইং তারিখে ভার্চুয়াল প্ল্যাটফর্মে কোম্পানীর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

শুরুতে শেয়ারহোল্ডারসহ উপস্থিত সকলে কোম্পানীর প্রতিষ্ঠাতা এম এ সামাদসহ বিজিআইসি পরিবারের প্রয়াত অন্যান্য সদস্যদের বিদেহী আত্মার চির শান্তির জন্য দোয়া করেন।

সভায় সভাপতিত্ব করেন কোম্পানীর মাননীয় চেয়ারম্যান জনাব তওহিদ সামাদ। অনুষ্ঠানে কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব আহমেদ সাইফুদ্দীন চৌধুরীসহ বিপুল সংখ্যক শেয়ার হোল্ডার উপস্থিত ছিলেন।

উক্ত বার্ষিক সাধারণ সভায় দেশের বেসরকারী খাতে প্রতিষ্ঠিত প্রথম নন- লাইফ প্রতিষ্ঠান বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানী পিএলসি. (বিজিআইসি) ২০২৪ সালে তাদের বর্তমান প্রায় ৫৪.০৩ কোটি টাকা পরিশোধিত মূলধনের উপর ১০% নগদ লভ্যাংশ অনুমোদন করে।

সভায় অন্যান্যদের মধ্যে কোম্পানীর পাবলিক পরিচালক জনাব মো. শাকিল রিজভী, মনোনীত পরিচালক জনাব মোহাম্মদ মনজুর মাহমুদ, ইন্ডিপেন্ডেন্ট পরিচালক জনাব নাসির উদ্দিন চৌধুরীসহ উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সার্বিক অনুষ্ঠানটি পরিচালনা করেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও কোম্পানী সেক্রেটারী জনাব সাইফুদ্দিন আহমেদ।

সম্পর্কিত খবর