শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

বিএসইসির চেয়ারম্যানের সঙ্গে আইসিএসবির প্রতিনিধিদলের সাক্ষাৎ

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সঙ্গে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশের (আইসিএসবি) প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাত ও পরিচিতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

(২৯ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে সিকিউরিটিজ কমিশন ভবনে এ সাক্ষাত ও সভা অনুষ্ঠিত হয়।

বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম সাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বুধবার রাজধানীর আগারগাঁও-এ বিএসইসি ভবনে বিএসইসির সভা কক্ষে খন্দকার রাশেদ মাকসুদের সঙ্গে আইসিএসবির নবনির্বাচিত প্রেসিডেন্ট হোসেন সাদাতসহ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও পরিচিতিমূলক সভা হয়।

এ সময় দেশের পুঁজিবাজারের প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিতকরণ ও আধুনিক ব্যবস্থাপনা কাঠামো গঠনের বিষয়ে আলোচনা হয়। দেশের পুঁজিবাজারের সুশাসন বৃদ্ধি এবং বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষা ও তাদের আস্থা বৃদ্ধির বিষয়টিও সভায় আলোচিত হয়। এক্ষেত্রে আইসিএসবির কার্যক্রম আরো গতিশীল ও আন্তর্জাতিক মানে উন্নীত করার বিষয়টি সভায় গুরুত্বারোপ করা হয়।
সৌজন্য সাক্ষাতে বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, কমিশনার ফারজানা লালারুখ, নির্বাহী পরিচালক আনোয়ারুল ইসলাম ও পরিচালক মনসুর রহমান বিএসইসির পক্ষে উপস্থিত ছিলেন।

আইসিএসবির পক্ষ হতে প্রেসিডেন্ট হোসেন সাদাত, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রফিকুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট মো. শরীফ হাসান এবং সেক্রেটারি ইনচার্জ ও সিনিয়র নির্বাহী পরিচালক (অর্থ ও প্রশাসন) শামিবুর রহমান উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর