শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

বিএনপি নেতা আলালের শাস্তি চান শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বিএনপির যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে অত্যন্ত কুরুচিপূর্ণ ও ঔদ্ধত্যপূর্ণ কটূক্তি করেছেন। এটি কোনভাবেই কাম্য নয়। দেশের প্রচলিত আইনানুযায়ী এ ধরনের ঔদ্ধত্যপূর্ণ কটূক্তির বিরুদ্ধে সেই আইন প্রয়োগের দাবি জানান তিনি।

শনিবার (১১ ডিসেম্বর) শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়ে বিএনপি নেতা আলালের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধনে তিনি এ দাবি জানান।

শিক্ষামন্ত্রী বলেন, বিএনপির ষড়যন্ত্র ও চক্রান্তকারীদেরই একজন মোয়াজ্জেম হোসেন আলাল অত্যন্ত ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছেন। আমি আশা করি, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কারণ কোনো সুস্থ সমাজে এটি নিশ্চয়ই গ্রহণযোগ্য নয়।

ডা. দীপু মনি বলেন, যারা পুড়িয়ে মানুষ হত্যা করে, নাশকতা করে, যুদ্ধাপরাধী ও স্বাধীনতাবিরোধীদের দোসর তাদের কোনোভাবেই রাজনীতিক বলা যায় না। কোনো রাজনীতিক কখনো যুদ্ধাপরাধীদের দোসর হতে পারে না। সুস্থ ধারার কোনো রাজনীতিক আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে হত্যা ও ইতিহাস বিকৃতি করতে পারে না।

তিনি বলেন, সারাদেশ আজ ক্ষুব্ধ তার কারণ এ ধরনের অসদাচরণ কখনোই কারও কাছে কাম্য নয়। আমাদের দেশে যে প্রচলিত আইন রয়েছে এ ধরনের ঔদ্ধত্যপূর্ণ কটূক্তির বিরুদ্ধে সে আইন প্রয়োগ করা হোক।

সম্পর্কিত খবর