বিআইএফের মতবিনিময় সভা আজ
বীমা কোম্পানিগুলোর মুখ্য নির্বাহী কর্মকর্তাদের (সিইও) সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের (বিআইএফ) উদ্যোগে আজ (৪ জুন) সন্ধ্যা ৭টায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
রাজধানীর কাওরানবাজারস্থ এনএলআই টাওয়ারে সভাটি হবে।
ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলীর সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেবেন দেশের সকল লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তারা।
ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সহযোগিতায় আয়োজিত এ মতবিনিময় সভা ডিনার গ্রহণের মাধ্যমে শেষ হবে।
বিআইএফের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এস এম নুরুজ্জামানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
এন এস



