শিরোনাম
icon স্বর্ণের দাম আরও কমল icon বিশ্ববাজারে সোনার দাম আরও কমলো icon পোশাকশ্রমিকদের নূন্যতম মজুরি ১৭ হাজার টাকা icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা
down of head

বিআইএফ’র প্রেসিডেন্ট বিএম ইউসুফ আলী, সেক্রেটারি শফিক শামীম 

বেসরকারি খাতের জীবন বীমা ও সাধারণ বীমা কোম্পানির মুখ্য নির্বাহীদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম (বিআইএফ)’র নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সংগঠনটির ২০২৫-২০২৬ মেয়াদের জন্য ১৭ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনের তথ্য অনুসারে, পপুলার লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা বিএম ইউসুফ আলী পুনরায় সংগঠনটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। আর সেক্রেটারি নির্বাচিত হয়েছেন সেনাকল্যাণ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকতা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শফিক শামীম।

এর আগে ২ ফেব্রুয়ারি এই নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুসারে, আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) ভোট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে কার্যনির্বাহী পরিষদের সদস্য পদে কোন প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় চূড়ান্ত প্রার্থী তালিকার ১৭ সদস্যকে শনিবার (২২ ফেব্রুয়ারি) নির্বাচিত ঘোষণা করে কমিশন।

বিআইএফ’র কার্যকরী নির্বাহী পরিষদের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ ও ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন। সেক্রেটারি জেনারেল সেনা ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা বিগ্রেডিয়ার জেনারেল মো. শফিক শামীম।

জয়েন্ট সেক্রেটারি জেনারেল নির্বাচিত হয়েছেন জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান ও বাংলাদেশ কো-অপারেটিভ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. নূরে আলম সিদ্দিকী। ফাইন্যান্স সেক্রেটারি হয়েছেন বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মুন্সী মো. মনিরুল আলম।

অর্গানাইজিং সেক্রেটারি নির্বাচিত হয়েছেন ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিন ও রিপাবলিক ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা ড. এ কে এম সারোয়ার জাহান জামীল। স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মতিন সরকার নির্বাচিত হয়েছেন অফিস সেক্রেটারি।

এক্সিকিউটিভ মেম্বার নির্বাচিত হয়েছেন- এশিয়া ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. ইমাম শাহীন, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা কাজী মোকাররাম দান্তগীর, ইষ্টার্ণ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা হাসান তারেক, ঢাকা ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা বায়েজিদ মুজতবা সিদ্দিকী, সাউথ এশিয়া ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নুরুল আলম চৌধুরী, নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা চৌধুরী গোলাম ফারুক এবং প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. সামছুল আলম।

সম্পর্কিত খবর