`নন-লাইফ বীমা ব্যবস্থাপনা' বইয়ের মোড়ক উন্মোচন
শাখা ব্যবস্থাপক সম্মেলন করছে ইসলামী কমার্শিয়াল ইন্সুরেন্স

আলোচনা সভা, পুরস্কার বিতরণ এবং নন-লাইফ বীমা ব্যবস্থাপনা” বইয়ের মোড়ক উন্মোচনের মধ্য দিয়ে বার্ষিক শাখা ব্যবস্থাপক সম্মেলন করছে দেশের অন্যতম সাধারণ বীমা প্রতিষ্ঠান ইসলামী কমার্শিয়াল ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড।

উৎসবমূখর পরিবেশে রাজধানীর একটি হোটেলে এই সভা হয়।

সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান শাহিদা আনোয়ার হোসেন, প্রধান উপদেষ্টা আলহাজ আনোয়ার হোসেন, পরিচালক আশিক হোসেন, পরিচালক নুসরাত জাহান তানিয়া। এছাড়াও সভায় মীর নাজিম উদ্দীন আহমেদ ও কাজী মোকাররম দাস্তগীর বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে ইসলামী কমার্শিয়াল ইনসুরেন্সের সিইও মীর নাজিম উদ্দিনের লিখা “নন-লাইফ বীমা ব্যবস্থাপনা” বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। এসময় বীমা পেশার সঙ্গে যুক্ত দেশের সকল বীমা কর্মী-কর্মকর্তাদের নতুন প্রকাশিত এই বইটি পড়ার আহ্বান জানান মীর নাজিম উদ্দিন।

এসময় অতিথির বক্তব্যে কোম্পানীর প্রধান উপদেষ্টা আলহাজ আনোয়ার হোসেন বলেন, দেশ সেবার লক্ষ্য নিয়ে জনগণের সম্পদের নিরাপত্তা ও ঝুঁকি মোকাবেলায় অবিরত কাজ করছে ইসলামী কমার্শিয়াল ইনসুরেন্স। তিনি প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা-কর্মীদের বীমা আইন এবং আইডিআরএ‘র নির্দেশনা মেনে সততা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

দিনব্যাপী উৎসব আয়োজনে আলোচনা সভার পাশাপাশি, ব্যবসা সফল কর্মকর্তাদের বাৎসরিক অর্জনের উপর বিশেষভাবে পুরস্কৃত করা হয়।

সভায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শাখার ইনচার্জসহ প্রধান কার্যালয়ের উধ্বর্তন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

সম্পর্কিত খবর